শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরারর সদর উপজেলার নবম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে পুলিশ রেজোয়ান হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

রবিবার (২৯ মে) রাত ৮টার দিকে তাকে সাতক্ষীরা সদরের বৈকারী বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজোয়ান সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের মন্টু সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের কৃষক রবিউল ইসলাম জানান, তার মেয়ে সোহানা খাতুন (১৫) খলিলনগর মহিলা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়া আসার পথে রেজোয়ান তাকে গত (২৩ মে) সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে খলিলনগরের সাবেক এমপি আব্দুল খালেক মোড়লের বাড়ির মোড় থেকে তার মেয়েকে জোরপূর্বক মাইক্রোবাসে করে অপহরণ করে, রেজোয়ান ও তার কয়েকজন সহযোগী। খবর পেয়ে পুলিশের সহযোগিতায় সদরের আলীপুর হাটখোলা নাম স্থান থেকে মেয়েকে উদ্ধার করা হলেও পালিয়ে যায় অপহরণকারিরা। এ ঘটনায় তিনি রেজোয়ানের নাম উল্লে­খ করে থানায় মামলা করেন। সে অনুযায়ি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক অর্পনা রায় রেজোয়ানকে রবিবার রাত ৮টার দিকে গোপন খবরের ভিত্তিতে বৈকারী বাজার থেকে গ্রেপ্তার করেন। সোমবার রেজোয়ান সৌদিআরবে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল বলে জানান তিনি।

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, রেজোয়ান বহু নারী কেলেঙ্কারীর নায়ক। তার কারণে ২ বছর আগে বৈাকারীর মিজানুর মোল্যার মেয়ে গাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক অর্পণা রায় জানান, গ্রেপ্তারকৃত রেজোয়ানকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত