শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের চার বছর মেয়াদী নির্বাচনী প্যানেল পরিচিতি সভা

আগামী ৬ জুন আসন্ন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী নির্বাচন ২০২৪-২০২৮ নাসের-কবির-শাহজাহান পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুরে সাতক্ষীরা জেলা ও উপজেলা ফুটবল ক্রীড়া পরিবারের আয়োজনে শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টে পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টুর সভাপতিত্বে প্যানেল পরিচিতি সভায় পুরা প্যানেল বিজয়ী করার লক্ষ্যে গঠনমূলক বক্তব্য রাখেন গুড়পুকুর আদর্শ সংঘের সভাপতি অ্যাডভোকেট মো. মোসলেম আলী, সুলতানপুর ক্লাবের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক কাজী কবিরুল হাসান বাদশা, অনির্বাণ সংঘের সভাপতি মমিন উল্লাহ মোহন, উদিতি সংঘের সভাপতি আবু বকর মাস্টার, গণমুখী সংঘের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, রেফারি এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. রফিক উল ইসলাম খান, ভালুকা চাঁদপুর সবুজ সংঘের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ইকবাল কবির খান বাপ্পি, শেখ মাসুদ আলী প্রমুখ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র মোতাবেক সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী ২০২৪-২০২৮ কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে নির্বাচনে সভাপতি ০১ (এক) জন, সহ-সভাপতি ০২ (দুই) জন, কোষাধ্যক্ষ ০১ (এক) ও কার্যনির্বাহী সদস্য ০৯ (নয়) জনসহ মোট ১৩ (তের) জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে নির্বাচনের লক্ষ্যে নাসের-কবির-শাহজাহান পরিষদের প্যানেলে সভাপতি পদে লড়ছেন- শেখ নাসেরুল হক, সহ-সভাপতি পদে- ইঞ্জিনিয়ার কবীর উদ্দীন আহমেদ ও শাহজাহান আলী, কোষাধ্যক্ষ পদে- শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য পদে- ইকবাল কবির খান (বাপ্পি), মমিন উল্লাহ মোহন, ফারহা দীবা খান সাথী, আবুল কাশেম (বাবুর আলী), স.ম সেলিম রেজা (সেলিম), শেখ জাবের হোসেন, শেখ রফিকুর রহমান (লাল্টু), মো. রফিক-উল ইসলাম খান, শেখ মোশফিকুর রহমান মিল্টন, কাজী বেলাল হোসেন।

সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী নির্বাচন ২০২৪-২০২৮ নাসের-কবির-শাহজাহান পরিষদের প্যানেল পরিচিতি সভায় উপস্থিত সকলে পুরা প্যানেল বিজয়ী করার লক্ষ্যে পূণসমর্থন ও আস্থা জ্ঞাপন করেন। এসময় সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের অন্তভূক্ত ক্লাব প্রতিনিধি, ভোটার ও বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর