শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের সেরা মার্চেন্ট ব্যাংক হিসেবে “স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার ২০২৩” পেল প্রাইম ব্যাংক

দেশের সেরা মার্চেন্ট ব্যাংক হিসেবে “স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার ২০২৩” পেল প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কারে ভূষিত হয়েছে।। ২০২৩ সালে পুঁজিবাজারে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ কোম্পানিটি মার্চেন্ট ব্যাংক বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেছে।।

গত ২২ মে ২০২৪ তারিখে, পুরস্কার প্রদান অনুষ্ঠানে, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এর কাছ থেকে মার্চেন্ট ব্যাংক বিভাগের প্রথম পুরস্কার গ্রহণ করেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ এম ওমর তৈয়ব। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি, অনুষ্ঠানের সভাপতি বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং বিএসইসির কমিশনারগণ, কর্মকর্তাবৃন্দ ও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

পুরস্কার গ্রহণের পর জনাব ওমর তৈয়ব বলেন “এই সম্মানজনক পুরস্কার পেয়ে আমরা গর্বিত। এটি আমাদের গ্রাহকদের সর্বোচ্চ মানের ও উদ্ভাবনী সেবা প্রদানের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন এবং আমাদের কর্মদক্ষতার স্বীকৃতি। আমরা সর্বোত্তম কর্পোরেট গভার্ন্যান্স অনুসরণ করি এবং আমাদের কর্পোরেট সংস্কৃতি গ্রাহক কেন্দ্রীকতা, উদ্ভাবন ও টেকসই পারফরম্যান্সকে প্রাধান্য দেয়।”

তিনি আরও বলেন, “আমাদের সম্মানিত পরিচালনা পর্ষদ, গ্রাহক, প্রাইম ব্যাংক ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং অন্যান্য সকল অংশীদারদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদের অবিচল সমর্থনের জন্য। এই পুরস্কারটি আমাদের সক্ষমতার প্রতি তাদের আস্থার প্রতিফলন।”

প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংকের সাবসিডিয়ারী কোম্পানী যা ২০১০ সাল থেকে সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছে। এই কোম্পানীটি একদিকে যেমন বিভিন্ন কোম্পানীকে ব্যবসায় সম্প্রসারের জন্য শেয়ার‍্ ও বন্ড ইস্যুর মাধ্যমে মূলধনের যোগান দিয়ে যাচ্ছে অপরদিকে নিত্য নতুন বিনিয়োগ সেবার মাধ্যমের দেশের সকল শ্রেণী ও পেশার ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগের দ্বার উন্মোচন করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধবিস্তারিত পড়ুন

জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস