শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যৌথ সভা

নিজস্ব প্রতিনিধি : ৭ জানুয়ারী-২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতির লক্ষে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় শহরের পোস্ট অফিস মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উক্ত যৌথ সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আলমগীর হাসান আলম এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক সাতক্ষীরা-০২ আসনে লাঙ্গল প্রতিকে জোটের সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সাতক্ষীরা-০২ আসনে আওয়ামী লীগের প্রত্যাহারকৃত প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, অন্যতম সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী।

এছাড়া বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল কবির খোকন, সহ সভাপতি এ্যাড. মীর্জা জাকির হোসেন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা খোকন, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আজিম খান শুভসদস্য মাজেদ খান, রকিব হাসান, আজিজুল ইসলাম, আসাদুজ্জামান, আব্দুস সোবহান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, ৯নং ওয়ার্ড আ’লেগের সভাপতি সমীর বসু, ৮নং ওয়ার্ড আ’লেগের সাদারণ সম্পাদক আনারুল ইসলাম রনি, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নারায়ণ মন্ডল, সাধারণ সম্পাদক রাফিনুর আলী, ৫নং ওয়ার্ড আ’লেগের সভাপতি মতিয়ার রহমান, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ আব্দুস সেলিম, ২নং ওয়ার্ড আ’লেগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বাবু, জেলা যুব মহিলালীগের সহ সভাপতি নাহিদা পারভিন পান্না, তানজিলা, সাধারণ সম্পাদিকা সীমা সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সুফিয়া জামান দোলন, পৌর কৃষকলীগের সভাপতি রাশিদ হাসান চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক শাহ আনারুল ইসলাম, হারুণ, শফিকুল ইসলাম ময়না, কবির হোসেন, শামিম মল্লিক প্রমুখ।

সভায় বক্তারা বলেন আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটারদের ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেওয়ায় উদ্বুর্দ্ধ করতে হবে। আগামী নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এবং আওয়ামী লীগ ও জাতীয়পার্টির নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে জোটের প্রার্থী আশরাফুজ্জামান আশুকে লাঙ্গল প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করতে

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা