সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল সাজে সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতিক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা: আল মোস্তানছির বিল্ল্যাহ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক প্রফেসর ড. মো. শাহিনুর রহমান। এসময় কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, প্রফেসর সুকুমার দাস, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিবুল্লাহ, প্রফেসর বলয় চন্দ্র ঘোষ, প্রফেসর মো. আবুল হোসেন, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক আ ন ম গাউছার রেজাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন এর আগে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, অলিম্পিক মশাল প্রজ্বলন, কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে দুপুরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী মো. অলিউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর