শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিএসএল

৬ কোটি ৪৪ লাখ রুপিতে মুস্তাফিজ লাহোর কালান্দার্সে

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও পুরোনো ঠিকানায় ফিরছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। এই চুক্তিতে মুস্তাফিজ ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি পাচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাহোর কালান্দার্স বিষয়টি নিশ্চিত করে।

দলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়,’আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে নেওয়া হয়েছিল, এবার সরাসরি চুক্তিতে আবার আমাদের পরিবারে ফিরেছেন। একবার কালান্দার, সবসময় কালান্দার। ‘
আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার তিন দিন পর, গত ৬ জানুয়ারি পিএসএলে তার খেলার বিষয়টি নিশ্চিত হয়। তবে তখন কোন দলে তিনি খেলবেন, তা জানানো হয়নি।

নিলামের আগেই তাকে দলে টেনে নিল লাহোর কালান্দার্স।
এর আগে দুই দফায় লাহোর কালান্দার্সে নাম লেখালেও পিএসএলে মুস্তাফিজ খেলেছেন মাত্র একবার। ২০১৮ আসরে পাঁচ ম্যাচে তিনি ৬.৪৩ ইকোনমিতে চারটি উইকেট শিকার করেন।

লাহোর কালান্দার্স অন্যতম সফল দল পিএসএলের।

সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি এবং তারা বর্তমান চ্যাম্পিয়নও। গত আসরে এই দলের হয়েই বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন সাত ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট।
আগামী ২৩ মার্চ শুরু হবে পিএসএলের একাদশ আসর। এবার ছয় দলের পরিবর্তে আট দল নিয়ে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টটি। আগের ড্রাফট পদ্ধতির বদলে এবার চালু করা হয়েছে নিলাম ব্যবস্থা।

আগামী বুধবার অনুষ্ঠিত হবে নিলাম।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা