শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বৈকারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে দুই জন বাংলাদেশী নাগরিক আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়ার খোরদো এলাকার নরিম গাজীর ছেলে মোঃ আজিজুল গাজী (৪৫) ও তার স্ত্রী মোছাঃ শাহানারা খাতুন।
শুক্রবার রাতে সাতক্ষীরা সদরের বৈকারী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক শনিবার সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কালিয়ানি থেকে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদের ভিত্তিতে কালিয়ানি বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বাংলাদেশী টাকা, ভারতীয় রুপি, ২টি মোবাইল ২টি ভারতীয় এনআইডি কার্ড- এবং ১টি ভারতীয় স্মার্টকার্ডসহ দুই জনকে আটক করে। ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা দৌড়ে ঘন জঙ্গলে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং মানবপাচারী চক্রের ৩ (তিন) জনকে পলাতক আসামী করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী