শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন সাবেক ছাত্রলীগ নেতা আহসান কবির টুটুল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহসান করিব টুটুল।

সোমবার (২০ নভেম্বর) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আহসান কবির টুটুল নিজেই।

আহসান কবির টুটুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দীন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে ব্যবসায়ী টুটুল নানান সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয়। একই সাথে তিনি শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সন্তান আহসান কবির টুটুল বুঝতলা বিবিআরএনএস হাইস্কুলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন গত কয়েক বছর ধরে। প্রতিবছর ওই হাইস্কুলের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও শিক্ষা সরমঞ্জাদী বিতরণসহ নানান সহায়তা প্রদান করে আসছেন তিনি।

তালা ও কলারোয়া উপজেলাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন আসান কবির টুটুল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত