বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১ আসনে ওয়ার্কার্সপার্টির মনোনয়নপত্র নিলেন মুস্তফা লুৎফুল্লাহ এমপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ওয়ার্কার্স পার্টির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

রবিবার (২০ নভেম্বর) বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম সংগ্রহ করেন তিনি।

এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য। ২০১৪ ও ২০১৮ সালের দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিজয়ী হন তিনি। তিনি জনপ্রশাসন ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাতক্ষীরা জেলা ওয়ার্কার্সপার্টির সাবেক সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে সাতক্ষীরা জজ কোর্টের সরকারি পিপি (পাবলিক প্রোসিকিউটর) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দলীয় মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবমৈত্রী কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক তাপস দাস, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস আলো, সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি, সাংগঠনিক সম্পাদক নূর নিরব, ওয়ার্কার্সপার্টির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান, মুর্শিদ আক্তার নাহার, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির নেতা জাহাঙ্গীর আলম ফজলু, যুব মৈত্রী ঢাকা মহানগরের প্রচার ও প্রকাশনা সম্পাদক অম্বিক মন্ডল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী