শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় বাঁকড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক

নিজস্ব প্রতিনিধি: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়ধীন” বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন যশোর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (DDLG) মোঃ রফিকুল হাসান।

সোমবার (২০ নভেম্বর) সকালে ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়ন পরিষদে তিনি এ কাযর্ক্রম পরিদশর্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঁকড়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মোঃ আনিস উর-রাহমান, ইউপি সচিব, মোঃ রবিউল ইসলাম, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মহিতোষ কুমার রায়, ঝিকরগাছা উপজেলা সমন্বয়কারী মোঃ নুর হোসেন, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশরা।

পরিদর্শন শেষে উপ-পরিচালক (DDLG) মোঃ রফিকুল হাসান
গ্রাম আদালত আইন ও বিধি অনুযায়ী পরিচালনা এবং নথি ও সকল রেজিস্টার আপডেট করার নির্দেশ দেন।

এসময় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মহিতোষ কুমার রায় গ্রাম আদালতের সুবিধা, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালত গঠন, গ্রাম আদালত গঠনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করে বলেন, গ্ৰাম আদালত সরকারের আইনি আদালত। তিনি ইউপি চেয়াম্যান ও সদস্যদের জানান, গ্রাম আদালতে নাম মাত্র খরচে ৭৫০০০/ (পঁচাত্তর হাজার টাকা) মূল্যমানের দেওয়ানী ও ফৌজদারী বিরোধ নিষ্পত্তি করা হয়।

এছাড়া নারী ও শিশুর স্বার্থ জড়িত থাকলে নারী সদস্যা প্রতিনিধি মনোনয়ন করতে হয়। গ্রাম আদালতে কোনো আইনজীবী প্রয়োজন হয় না, বিচারপ্রার্থী গন নিজের কথা নিজে বলতে পারে। তিনি ইউনিয়নে ছোটখাটো বিরোধগুলি স্থানীয় গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তির আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা

যশোরের মনিরামপুর-ঝিকরগাছা সড়কের বিভিন্ন অংশে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ কাদা ওবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?
  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!