মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন

১২-ই রবিউল আওয়াল। পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.)। ইসলামের সর্বশ্রেষ্ঠ মহামানব ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিবস।
প্রায় সাড়ে ১৪শ বছর আগের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে পৃথিবীতে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.)। তার জন্ম এমন এক সময় যখন গোটা আরববিশ্ব হানাহানি আর অন্যায়-অত্যাচারে ডুবে ছিলো। দীর্ঘ তপস্যার পর ৪০ বছর বয়সে তিনি নবুয়াত লাভ করেন। এরপর ইসলামের ধর্মের শান্তির বাণী প্রচার করে সারা বিশ্বে আলোরন সৃস্টি করেন। ইসলামের বার্তায় সব ধরণের কুসংস্কার, অন্যায়- অত্যাচার ও দাসত্বের শিকল থেকে মুক্ত হয়ে মানবতার স্বাদ নেয় আরব জাতি।
দীর্ঘ ২৩ বছর ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে আরবি রবিউল আওয়াল মাসের ১২ তারিখেই ইহলোক ত্যাগ করেন মুহাম্মদ (সা.)। এ উপলক্ষে দিনটি পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে আসছে বাংলাদেশ সহ সারা বিশ্বে। সে আলোকে ৩০ আনসার ব্যাটালিয়ন পুরাতন জমিদার বাড়ী সাতক্ষীরা অত্র ব্যাটালিয়নের কোয়াটার গার্ডে পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
পরে জামে মসজিদে সকাল ১০ঘটিকায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা,দোয়া ও মিলাদ মাহফিল অনূষ্ঠনের আয়োজন করেন। অনুষ্ঠানে পরিচালক এনামুল খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  সর্বশ্রেষ্ঠ মহামানব ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। আরো আলেচনা করেন অতিথি বক্তা-মাওলানা হাফেজ আব্দুস সালাম, হাবিলদার মো. সরোয়ারদী পেশ ইমাম, ল্যান্স নায়েক মো. আসাদুজ্জামান, ব্যাটালিয়ন আনসার মো. শওকত হোসাইন।
অনুষ্ঠানে হামদ্, নাথ, গজল পরিবেশন করেন কোম্পানী কমান্ডার মাইনুল হাসান,ব্যাটালিয়ন আনসার মো. রিয়াজ, ব্যাটালিয়ন আনসার মো. শাকিল আহাম্মেদ, ব্যাটালিয়ন আনসার মো. শাহজাহান আলী, ব্যাটালিয়ন আনসার মো. আশিকুর রহমান, ল্যান্স নায়েক মো. শামীম পারভেজ, ব্যাটালিয়ন আনসার আব্দুল বারেক।
আলোচনা শেষে অংশগ্রহনকারী সকলকে পরিচালক এনামুল খাঁন পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠান শেষে পরিচালক এনামুল খাঁন সকলের সাথে যোহরের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে মোনাজাতে অংশ গ্রহণ করেন।
মোনাজাত পরিচালনা করেন  অতিথি মাওলানা  হাফেজ আব্দুস সালাম।
 অনুষ্ঠান সঞ্চালনের দ্বায়িত্ত্ব পালন করেন কোম্পানী কমান্ডার মাইনুল হাসান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা