মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া নিউজের উপদেষ্টা হলেন প্রধান শিক্ষক মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক : সরকার নিবন্ধিত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি (নিবন্ধন নং-০৩) এর সহযোগী মাল্টিমিডিয়া অনলাইন সংবাদ মাধ্যম কলারোয়া নিউজ ডটকমের সম্মানিত উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান।

বিগত ৬ জুলাই ২০২৩ (বৃহস্পতিবার) কলারোয়া নিউজের এডমিন প্যানেলের এক সভায় তিনি উপদেষ্টা হিসেবে যোগ দেন।

মো. মুজিবুর রহমান ১৯৯৪ সালে শিক্ষকতা শুরু করেন। প্রথম কর্মস্থল ছিল মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০০৪ তিনি প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০১৬ সালে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শিক্ষকতা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন।

কলারোয়া নিউজ তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধনের জন্য আবেদিত। পত্রিকাটির মূল সাইটে প্রতিদিন হাজার হাজার পাঠক প্রবেশ করে সংবাদ পড়ে থাকেন। এছাড়াও অফিসিয়াল ফেসবুক পেজ ও অফিসিয়াল ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রতিদিন ৬৫ হাজারের বেশি পাঠকের কাছে পৌছে যায় কলারোয়া নিউজের প্রকাশিত লেখা ও ভিডিও প্রতিবেদনগুলো। এছাড়াও ইউটিউব চ্যানেলের মাধ্যমেও প্রচারণা পায় বস্তুনিষ্ঠ সংবাদ।

‘আমরা দেশ, মুক্তিযুদ্ধ, সত্য ও ন্যায়ের পক্ষে’ -এই স্লোগানকে সামনে রেখে কলারোয়া নিউজ ডট কম সাতক্ষীরা থেকে প্রকাশিত সর্বাধুনিক অনলাইন পত্রিকা যেখানে কলারোয়া, সাতক্ষীরা, খুলনা, যশোরসহ এই দক্ষিণপশ্চিামাঞ্চলের খবর, বাংলাদেশ, আন্তর্জাতিক, বিনোদন, খেলাধূলা সহ সকল তরতাজা সংবাদ পাঠকের কাছে পৌছুতে চেষ্টা করে। কলারোয়া নিউজ ডটকম বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন পাওয়া আওয়ার নিউজ বিডি’র আঞ্চলিক সহযোগী সংবাদ মাধ্যম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টি কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম