মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ’লীগের আয়োজনে দেশনেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত

কলারোয়ায় আওয়ামীলীগের আয়োজনে উৎসবমুখর পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় দিবসটি পালনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়।
উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।
সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, এ্যাড: শেখ কামাল রেজা, পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক ইউনুছ খান, পৌর সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর আকুমুদ্দীন আকি, পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, আ’লীগ নেতা মান্টার হাফিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, মফিজুল ইসলাম, যুবলীগ নেতা মাছুমুজ্জামান মাসুম, যুবলীগ নেতা আতিক মাহমুদ, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুর রহমান মুন্না, সাহেব আলী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য দলীয় নেতা- কর্মীবৃন্দ।
সভা শেষে আনন্দঘন পরিবেশে কেক কেটে  একে অপরের প্রতি মিষ্টি মুখ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু