শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারদায় প্রশিক্ষণরত আরো ৫৮ এসআইকে অব্যাহতি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৃতীয় দফায় রাজশাহীর সারদায় আরো ৫৮ জন প্রশিক্ষণরত উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর।

তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে, রাজনৈতিক কারণে নয়। এর আগে ২৫২ জন এসআইকে অব্যাহতি দিয়েছিল সরকার। এ নিয়ে মোট ৩১০ জনকে অব্যাহতি দেওয়া হলো।

এর আগে, ক্লাসে এলোমেলোভাবে বসে হৈচৈ করার অভিযোগে নতুন করে ৫৯ জন উপপরিদর্শককে (এসআই) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে গত ২১ অক্টোবর ১০ জনকে এবং ২৪ অক্টোবর ৪৯ জনকে নোটিশ দেওয়া হয়।

এর আগে, ২১ অক্টোবর শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালে এসআই পদে নিয়োগ পাওয়া ৮২৩ জন এসআই পুলিশ অ্যাকাডেমিতে মৌলিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। ICTবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল