মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারদায় প্রশিক্ষণরত ২৫০ এসআইকে অব্যাহতি

রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫০ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া হয়েছে। ৪ নভেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল।

মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।

এআইজি ইনামুল হক বলেন, “শৃঙ্খলাভঙ্গের দায়ে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫০ জন এসআই ক্যাডেটকে অব্যাহতি দেয়া হয়েছে।”

জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর সারদায় ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের ট্রেনিং শুরু হয়, যা শেষ হওয়ার কথা ৪ নভেম্বর। তাদের মধ্য থেকে ২৫০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠেয় ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ হঠাৎ স্থগিত করা হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া জানিয়েছে, অনিবার্য কারণবশত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের রবিবারের সমাপনী কুচকাওয়াজ হচ্ছে না।

জানা গেছে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তা ২০২২ সালের ৪ ডিসেম্বর সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন। অভিযোগ রয়েছে, হাসিনা সরকার তিনটি ক্যাটাগরিতে ৪০তম বিসিএস থেকে প্রার্থী নির্বাচন করে। সে সময় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অনেকেই বাদ পড়েন শুধুমাত্র এসবি এবং এনএসআই-এর রিপোর্টের কারণে। আওয়ামী লীগ না করলে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। একই সঙ্গে ফলাফল যত ভালোই হোক পরিবারের কেউ বিএনপি অথবা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকলে তাকে বাদ দেওয়া হয়েছে।

এর মধ্যে ৬২ জন ছাত্রলীগ নেতার পুলিশে নিয়োগ নিয়ে সম্প্রতি সমালোচনা শুরু হয়। বিতর্কের মধ্যে শেষ মুহূর্তে এসে এই অনুষ্ঠান বাতিল করা হয়।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্নবিস্তারিত পড়ুন

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করারবিস্তারিত পড়ুন

ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ

কোরবানির ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজশাহীর বাঘা উপজেলারবিস্তারিত পড়ুন

  • সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’
  • ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না’
  • দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব
  • কারো লাঠিয়াল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু: সালাহউদ্দিন
  • বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
  • শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
  • পুলিশের ভেতর কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সেই শিশু সাজিদকে বিদায়, জা*নাজায় হাজারো মানুষের ঢল
  • শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা: নাহিদ ইসলাম
  • ‘রাকসু নির্বাচনের ভোটগণনা ওএমআর মেশিনে হবে’
  • কেন্দ্র-বাক্স দখল, অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল : সিইসি