মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুয়েজ খালে আটকে গেল বিশাল জাহাজ

মিসরের সুয়েজ খালে বিশাল একটি মালবাহী জাহাজ আটকা পড়ায় ওই রুটে চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জলপথটি বন্ধ হয়ে যাওয়ায় খালটিতে মালবাহী জাহাজ চলাচলে জট তৈরি হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে সুয়েজ খালের উত্তর দিকের বন্দরে ঘটনাটি ঘটে।

ভূমধ্যসাগরের দিকে এগিয়ে যাওয়ার সময় ৪০০ মিটার লম্বা ও ৫৯ মিটার প্রশস্ত, দুই লাখ ২০ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি উত্তরদিকে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে সংকীর্ণ খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়।

‘এমভি এভার গিভেন’ নামের এই জাহাজটিকে সরিয়ে নিতে সহায়তা করার জন্য অনেকগুলো টাগ বোট কাজে লাগানো হয়েছে। কিন্তু এটিকে সরাতে কয়েকদিন লেগে যেতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

পানামায় নিবন্ধনকৃত এভার গিভেন জাহাজটি চীন থেকে নেদারল্যান্ডে পণ্য পরিবহণ করছিল।

এভারগ্রিন মেরিন জানিয়েছে, ধারণা করা হচ্ছে, জাহাজটি হঠাৎ প্রবল বাতাসের কবলে পড়ার কারণে এর হাল বিচ্যুত হয়ে যায় এবং দুর্ঘটনাবসত জাহাজের তলা আঘাতপ্রাপ্ত হয়। তখন এটি খালের তলানির সঙ্গে লেগে চলতে থাকে।

ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে সুয়েজ খাল। এর ফলে সাগর পথে স্বল্পতম দৈর্ঘের মাধ্যমে এশিয়া ও ইউরোপ মহাদেশ সংযুক্ত হয়েছে। ৯৩ কিলোমিটার দীর্ঘ এই জলপথটিতে তিনটি প্রাকৃতিক হ্রদ আছে।

পূর্ণ জোয়ারের সময় জাহাজটিকে আড়াআড়ি অবস্থান থেকে সোজা করা না গেলে মাল নামিয়ে তা করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে কয়েকদিন লেগে যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা