বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেঞ্চুরির পর ফিফটি, ম্যাচ সেরা মুশফিক

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্টে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি (১২৬) আর দ্বিতীয় ইনিংসে ৪৮ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন মুশফিকুর রহিম। দুই ইনিংস মিলে ১৭৭ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে আগে ব্যাট করে তাইজুল ইসলামের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশ দলের হয়ে তাইজুল শিকার করেন সর্বোচ্চ ৫ উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিমের সেঞ্চুরি আর সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের ফিফটিতে ভর করে ১৫৫ রানের লিড নিয়ে ৩৬৯ রানে থামে বাংলাদেশ। দলের হয়ে ১৬৬ বলে ১৫টি চার আর এক ছক্কার সাহায্যে ১২৬ রান করেন মুশফিক।

এছাড়া ৯৪ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ৮৭ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। ৮০ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন মিরাজ। ৪১ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করেন লিটন কুমার দাস।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?