শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্পিনার তাইজুলকে আইসিসির জরিমানা

ঢাকা টেস্টের তৃতীয় দিনে এক কাণ্ডে আচরণভঙ্গের দায়ে বাংলাদেশ দলের স্পিনার তাইজুল ইসলামকে জরিমানা করেছে আইসিসি। ক্রিকেটীয় আচরণবিধি ভঙ্গের দায়ে এ শাস্তি পান তিনি।

বুধবার (২৫ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৯ নম্বর ভাঙার অভিযোগে তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তবে শুধু জরিমানায় পার পাননি বাঁহাতি এ স্পিনার। পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাস সময়সীমার মধ্যে যা তার প্রথম ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার ইনিংসের ৬৯তম ওভারে। তাইজুলের ওভারে একটি ফলোথ্রুতে বল কুড়িয়ে তিনি পপিং ক্রিজে থাকা শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের দিকে ছুঁড়ে মারেন। এ সময়ে ম্যাথিউস পপিং ক্রিজের নির্দিষ্ট সীমার ভেতরেই ছিলেন এবং রান নেয়ার কোনো চেষ্টাও করেননি। তাই বিষয়টি অখেলোয়াড়সুলভ বিবেচনা করে মাঠের দুই আম্পায়ার অভিযোগ তুললে ব্যবস্থা নেন ম্যাচ রেফারি। তাইজুল অভিযোগ ও শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানিরও প্রয়োজন পড়েনি।

উল্লেখ্য, ঢাকা টেস্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যারিবিয়ান আম্পায়ার জোয়েল উইলসন ও বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তৃতীয় আম্পায়ারের ভূমিকায় আছেন প্রথম টেস্টে মাঠে থাকা রিচার্ড ক্যাটেলব্রো এবং ম্যাচ রেফারি হিসেবে আছেন ক্রিস ব্রড।  

একই রকম সংবাদ সমূহ

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা