শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বামী-স্ত্রী পরিচয়ে দুপুরে বাসা ভাড়া, রাতে স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার

নওগাঁয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়ার কয়েক ঘণ্টা পরেই স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বউবাজার এলাকার জুলেখা আক্তারের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই ব্যক্তির নাম মিলন হোসেন (৩০)। তিনি শহরের কোমাইগাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় বাসিন্দা রুমা আক্তার বলেন, বুধবার দুপুরেই স্বামী-স্ত্রী পরিচয়ে আমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নেন তারা। দুপুর থেকে তারা স্বামী-স্ত্রী বাসা পরিষ্কার করছিলেন। সন্ধ্যার পর থেকে বাসায় তালা দেখতে পায় স্থানীয়রা। পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে মিলনের মরদেহ দেখতে পাওয়া যায়। এরপর খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নওগাঁ মডেল থানা সূত্রে আরো জানাযায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। এ ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক আছেন। তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী

২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবে বলেবিস্তারিত পড়ুন

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড