সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কারাবন্দিদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নিয়ে মাসব্যাপী বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এটি উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

বুধবার কেরানীগঞ্জে প্রায় ১০ হাজার বন্দি নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানে উদ্বোধন করেন তিনি।

মাশরাফি শুধু টুর্নামেন্ট উদ্বোধন করেছেন এমন নয়, তিনি একটি দলের হয়ে ক্রিকেটও খেলেছেন।

উদ্বোধনী দিনে বন্দিদের কেইস টেবিল রাইটার্স ও স্টাফদের কিংস সুপার স্টারের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে কেইস টেবিল রাইটার্সদের পক্ষে বোলিং ও ব্যাটিং করেছেন মাশরাফি।

টুর্নামেন্টের ধরন টি-টোয়েন্টি। উদ্বোধনী অনুষ্ঠানের সময় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রি. জেনারেল এএসএম আনিসুল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানের আগে বন্দিদের সঙ্গে এক আলোচনাসভায় মিলিত হন মাশরাফি।

আলোচনা সভায় বিভিন্ন সংশোধনমূলক এবং মাদকবিরোধী কার্যক্রম ও কারাগারে চলমান কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ