শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্লোগানে মুখরিত শাহবাগ, ফের ‘বাংলা ব্লকেড’

পূর্বঘোষিত ‘এক দফা’ দাবিতে আবারও রাস্তায় নেমেছেন কোটা আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের বর্তমান এক দফা দাবি হলো- সব গ্রেডে সকল ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।

গতকাল রাজধানীর শাহবাগ থেকে তারা এ এক দফা ঘোষণা করেছিলেন। সোমবার (৮ জুলাই) শাহবাগে জড়ো হয়েছেন তারা। এ সময় তাদেরকে ‘মেধা না কোটা?, মেধা মেধা’, ‘সংবিধানের মূল কথা, সুযোগের সমতা, ‘৭১ এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিকে বিকাল ৪টায় নিউমার্কেটের দিক থেকে একদল শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে এসে রাস্তা অবরোধ করেন।

এর কিছু সময় পরে টিএসসি থেকে শাহবাগ মোড় এসে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীদের আরেকটি মিছিল।

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে কয়েকশত শিক্ষার্থী অবরোধ করায় রাস্তার দুপাশে গাড়ি জমে যায়।

শাহবাগ মোড়ে বিকাল ৪টার আগ থেকে পুলিশের অবস্থান দেখা যায়। এর কিছুক্ষণ পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা প্রথমে সড়ক ঘিরে ফেলেন এবং পরে রাস্তায় রাখা লোহার ব্যারিকেড ব্যবহার করে সড়ক আটকে দেন।

শাহবাগ ও সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করায় মিরপুর রোড, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউসহ ওই দুই এলাকা সংলগ্ন সব সড়কে যান চলাচল আটকে যায়।

আন্দোলনের এ পর্যায়টিকে ‘বাংলা ব্লকেড’ বলে উল্লেখ করে আন্দোলনের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম গতকাল বলেছিলেন, সোমবার সারাদেশে বিকাল সাড়ে ৩টা থেকে ব্লকেড চলবে।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত