মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসিনা, আসাদ—এরপর কে?

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতি ঘটে তার টানা ১৬ বছরের শাসনের। এই ঘটনার মাত্র চার মাস পর আরেক স্বৈরশাসকের পতন দেখলো বিশ্ব।

রোববার (৮ ডিসেম্বর) বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। পতন হয়েছে তার টানা দুই যুগ শাসনের।

কয়েক মাসের মধ্যে এভাবে একাধিক স্বৈরশাসকের পতনে নতুন করে আলোচনা শুরু হয়েছে—হাসিনা গেলেন, আসাদ গেলেন, এরপর কে?

বর্তমানে বেশ কিছু দেশে স্বৈরশাসন বা একনায়কতান্ত্রিক শাসন চলছে। এসব দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সীমিত বা বিলোপ করা হয়েছে। ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে একজন ব্যক্তি, সামরিক বাহিনী বা একটি নির্দিষ্ট দলের হাতে। অর্থাৎ, এই দেশগুলোতেই হতে পারে পরবর্তী স্বৈরাচারের পতন।

১. উত্তর কোরিয়া
কিম জং উনের নেতৃত্বে দেশটি কঠোর একনায়কতান্ত্রিক নিয়ন্ত্রণে রয়েছে। জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নেই বললেই চলে। শাসক পরিবারের বিরুদ্ধে যে কোনো ধরনের বিরোধিতা কঠোর হাতে দমন করা হয়।

২. চীন
যদিও চীন নিজেদের সমাজতান্ত্রিক গণপ্রজাতন্ত্র বলে দাবি করে, তবে দেশটির ক্ষমতা কেন্দ্রীভূত চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) হাতে। প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি তার ক্ষমতা আরও সুসংহত করেছেন, যা একনায়কতান্ত্রিক শাসনের লক্ষণ।

৩. বেলারুশ
আলেক্সান্দার লুকাশেঙ্কো দীর্ঘদিন ধরে বেলারুশ শাসন করছেন। নির্বাচনে কারচুপি এবং বিরোধীদের দমন করার কারণে তার সরকার স্বৈরাচারী বলে বিবেচিত হয়।

৪. ভেনেজুয়েলা
নিকোলাস মাদুরোর শাসনে দেশটি গণতন্ত্র থেকে দূরে সরে গেছে। বিরোধীদের দমন, স্বাধীন সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রের ক্ষমতা একচেটিয়াভাবে কুক্ষিগত করা হয়েছে।

৫. রাশিয়া
ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন। বিরোধী রাজনৈতিক দল এবং সংবাদমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করায় দেশটির শাসনব্যবস্থা অনেকটা স্বৈরতান্ত্রিক রূপ নিয়েছে।

৬. মিয়ানমার
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে সামরিক জান্তা সরকার ক্ষমতা গ্রহণ করে। ফলে দেশটিতে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কার্যকর রয়েছে।

৭. ইরান
ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পরিচিত হলেও ইরানের সর্বোচ্চ ক্ষমতা কেন্দ্রীভূত আয়াতুল্লাহ আলী খামেনির হাতে। দেশটিতে রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা সেখানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

৮. কম্বোডিয়া
কম্বোডিয়ার শাসনব্যবস্থা আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক রাজতন্ত্র ও গণতান্ত্রিক বলা হলেও, দেশটি কার্যত স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে রয়েছে বলে অনেক পর্যবেক্ষক মনে করেন। বিশেষ করে হুন সেনের কয়েক দশকের শাসনকালে এটি আরও স্পষ্ট হয়েছে। ২০২৩ সালে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হন হুন সেনের ছেলে হুন মানেত। গত আগস্টে তিনি আশঙ্কাপ্রকাশ করে বলেছিলেন, বাংলাদেশের ঘটনায় অনুপ্রাণিত হয়ে কম্বোডিয়ায়ও সরকার পতনের আন্দোলন শুরু হতে পারে।

এছাড়া তাজিকিস্তান, ইরিত্রিয়া, তুর্কমেনিস্তান, জিম্বাবুয়ে, বুরুন্ডি, কিউবা, সৌদি আরব, বাহরাইন, উগান্ডার মতো দেশগুলোতেও স্বৈরশাসন বা একনায়কতন্ত্র বিদ্যমান। ফলে নজর থাকবে এই দেশগুলোতেও।

একই রকম সংবাদ সমূহ

ব্যাংক ঋণের ৩২ শতাংশই খেলাপি, ৫ বছরে বেড়েছে পাঁচ গুণ

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরের সেপ্টেম্বরবিস্তারিত পড়ুন

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট চলতি সপ্তাহেই জারির সম্ভাবনা
  • ইসরায়েলি পার্লামেন্টের প্রথম মুসলিম ডেপুটি স্পিকার আহমেদ তিবি
  • অনলাইন পোর্টালকে নীতিসহায়তা ও বিজ্ঞাপন দেওয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর
  • ৫১ মেডিকেল সেন্টারে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
  • ডিসেম্বরকে ঘিরে নাশকতার শঙ্কা নেই : এসআরবি
  • সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • সিডরের ১৯ বছর: বেড়িবাঁধের ক্ষত শুকায়নি, কাটেনি আতঙ্ক
  • রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার
  • একই অপরাধে দ্বিতীয়বার বিচারের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
  • শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
  • তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য : অর্থমন্ত্রী