শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হিন্দু হয়েও বিনা টাকায় মসজিদের দেয়ালে আয়াত লেখেন অনীল

কে কোন ধর্মের অনুসারী তা দিয়ে মানুষকে বিচার করা যায় না। এক ধর্মের অনুসারী হয়ে অন্য ধর্মের মানুষের জন্য কিছু করার প্রবণতা অনেক মানুষের মধ্যেই বিদ্যমান। ভারতের হায়দরাবাদের অনীল কুমার চৌহান কাজেকর্মে সেটিই প্রমাণ করেছেন।

হিন্দু ধর্মাবলম্বী হয়েও ৩০ বছরে কমপক্ষে ২০০ মসজিদের মেহরাব ও দেয়ালে পবিত্র কোরআনের আয়াত ও হাদিস লিখেছেন বিনা পারিশ্রমিকে। মসজিদ কর্তৃপক্ষ পারিশ্রমিক নেয়ার জন্য জোরাজুরি করলেও চৌহান তা ফিরিয়ে দেন।

এ বিষয়ে অনীল কুমার চৌহান বলেন, যেকোনো ধর্মের উপাসনালয়ে সৌন্দর্যবর্ধনের কাজ করতে আমার ভালো লাগে। ভিন্ন এক প্রশান্তি অনুভব করি। এ জন্য এসব জায়গায় কাজ করে পারিশ্রমিক নেই না। আমার কাছে মসজিদ, মন্দির এবং গির্জার মধ্যে কোনো পার্থক্য নেই। মসজিদে ক্যালিগ্রাফির কাজ করতে গিয়ে মাঝেমধ্যে বিরূপ পরিস্থিতিতেও পড়তে হয়েছে তাকে।

অনীল কুমার বলেন, একদিন হায়দ্রাবাদের এক মসজিদে কাজ করতে গেলে মসজিদ কর্তৃপক্ষের একজন আমি হিন্দু হওয়ায় মসজিদে প্রবেশ করতে দিচ্ছিলো না। আমি কাজ করবো না– এমনটা না বলে হায়দ্রাবাদের প্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া নিজামিয়ায় চলে যাই। তারা আমাকে অজু করে পবিত্রতার সঙ্গে মসজিদে প্রবেশের অনুমতি দেয়ার ফতোয়া দেন। এরপরে ওই মসজিদে গিয়ে কাজ করে দেই।

হায়দ্রাবাদের প্রাচীন অঞ্চল চার মিনারের অদূরেই অনীল কুমারের ছোট একটি দোকান আছে। যেখানে তিনি আরবি, উর্দু, হিন্দি, তেলেগু এবং ইংরেজি ভাষায় সাইনবোর্ড লেখার কাজ করেন। তিনি অনলাইনের মাধ্যমেও হস্তলিপির কাজ পান। যার থেকে মাসে কমপক্ষে ৩৫০ ডলার উপার্জন হয়।

সূত্র : ইয়েনি শাফাক

একই রকম সংবাদ সমূহ

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও