বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আকর্ষণীয় ফিচারে লুডু গেম, খেলতে পারবেন ছয়জন

এবার আরও আকর্ষণীয় ফিচার নিয়ে এল লুডু কিং গেম। কুইক লুডু ও সিক্স প্লেয়ার মোড নামে দু’টি ফিচার এসেছে এই গেমে। এর ফলে চারজনের জায়গায় ছয়জন মিলে একসঙ্গে খেলতে পারবেন। পাশাপাশি পাওয়া যাবে ভয়েস চ্যাটের সুবিধাও। একই সঙ্গে মাত্র পাঁচ মিনিটেই এক রাউন্ড লুডু খেলা হয়ে যাবে।

ক্লাসিক লুডু গেম খেলতে যেখানে প্রায় ১৫ থেকে ৪০ মিনিট পর্যন্ত সময় লাগত, কিন্তু কুইক লুডু মোডের সাহায্যে মাত্র পাঁচ মিনিটেই এক রাউন্ড লুডু খেলা হয়ে যাবে। আর ফাইভ টু সিক্স প্লেয়ার মোড ফিচারে একসঙ্গে ছয়জন প্লেয়ার একে অন্যের সঙ্গে লুডু খেলতে পারবেন।

এতদিন পর্যন্ত অফলাইনে কার্যকর ছিল এই সিক্স প্লেয়ার মোড। এখন অনলাইনে একসঙ্গে ছয়জন মিলে খেলতে পারবেন, যোগাযোগ রাখতে পারবেন একে অন্যের সঙ্গে।
এই মোডেই ভয়েস চ্যাটের সুবিধা পাওয়া যাবে। ভয়েস চ্যাট অপশনের মাধ্যমে খেলা চলাকালীন একে অন্যের সঙ্গে কথা বলার পাশাপাশি ঠাট্টা-তামাশা করতেন পারবেন তারা।

গত নয় মাসে গড়ে ১৫ মিলিয়ন থেকে ৩২ মিলিয়ন পর্যন্ত বেড়েছে এই গেম ব্যবহারকারীর সংখ্যা। এ ক্ষেত্রে মোট ব্যবহারকারীর সংখ্যা ১১০ মিলিয়ন থেকে ১৪২ মিলিয়নে পৌঁছেছে। প্রস্তুতকারী সংস্থার মতে, ২০২০ সালের ডিসেম্বর মাসে বিশ্বজুড়ে সব মিলিয়ে ৫০০ মিলিয়ন ডাউনলোডের মাইলস্টোন পেরিয়েছে এই গেম।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর