সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আত্মসমর্থন নিশ্চিতপূর্বক অনিয়ম-দুর্নীতির খবর তুলে ধরতে হবে’: কলারোয়া উপজেলা চেয়ারম্যান

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেছেন, ‘ইতিবাচক সংবাদ প্রকাশ, গঠনমূলক সমালোচনা আর আত্মসমর্থন নিশ্চিতপূর্বক অনিয়ম-দুর্নীতির খবর তুলে ধরতে হবে। কোনো পক্ষ-বিপক্ষ নয়, নিরপেক্ষ থেকে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করা প্রত্যেক সাংবাদিকের নৈতিক কর্তব্য। কারণ সমাজের প্রতিটি স্তরের খবরাখবর আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি।’

কলারোয়ায় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্য’র ২য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোমবার (২১ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক নতুন সূর্যের সম্পাদক মন্ডলীর সভাপতি ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম, কলারোয়া নিউজ’র প্রকাশক আরিফ মাহমুদ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল ও শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাস্টার শেখ শাহজাহান আলী শাহিন এবং রিপোর্টার্স ক্লাবের সি.সহ.সভাপতি জাকির হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী।

প্রধান বার্তা সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম নুরুল ইসলাম ও কৃষি অফিসার রফিকুল ইসলাম।

এসময় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল