বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করলো শ্রীলঙ্কা

ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এমন সিদ্ধান্ত নিলো দ্বিপ রাষ্ট্রটি।

শুক্রবার (২৪ জানুয়ারি) কলম্বোর জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে।

গৌতম আদানির বিরুদ্ধে গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে ঘুষের অভিযোগ ওঠার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের প্রশাসন কোম্পানিটির স্থানীয় প্রকল্পগুলোতে তদন্ত শুরু করে।

শ্রীলঙ্কার আগের প্রশাসন ২০২৪ সালের মে মাসে আদানির একটি বায়ু বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে। বিদ্যুৎকেন্দ্রটি দ্বীপ রাষ্ট্রটির উত্তর-পশ্চিমে নির্মিত হওয়ার কথা ছিল।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই মাসের শুরুর দিকেই প্রেসিডেন্ট দিসানায়েকের মন্ত্রিসভা চুক্তিটি না চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে, সরকার কেবল বিদ্যুৎ ক্রয় চুক্তিটি বাতিল করেছে। তবে পুরো প্রকল্প বাতিল করা হয়নি। প্রকল্পটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শ্রীলঙ্কার অনেক অ্যাক্টিভিস্ট আদানির কোম্পানির সঙ্গে করা ওই চুক্তির বিষয়ে চ্যালেঞ্জ জানায়।

মান্নার ও পুনেরিন উপকূলীয় অঞ্চলে আদানির প্রস্তাবিত ৪৮৪ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি পরিবেশগত উদ্বেগের জন্য সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখোমুখি।

শ্রীলঙ্কার মন্ত্রিসভা এই মাসে প্রকল্পের নির্মাণ যাচাই-বাছাইয়ের জন্য যে একটি প্যানেল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কি নথি পেয়েছে সংবাদমাধ্যম এএফপি।

তাছাড়া বর্তমান সরকার যে বিদ্যু ক্রয় চুক্তি বাতিল করেছে সেটাও নিশ্চিত হয়েছে সংবাদমাধ্যমটি। বর্তমান ক্ষমতাসীন সরকার বিরোধী দলে থাকতে এই প্রকল্পের ব্যাপক সমালোচনা করেছিল।
সূত্র: এএফপি

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি বৈঠক!