বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আদালতের রায়েই ইউনূস দণ্ডিত, সরকারের সমালোচনা কেন?’ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালতের রায়েই ড. মুহাম্মদ ইউনূস দণ্ডিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই। যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন?

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ব্যক্তির সামাজিক অবস্থানের কারণে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আইনের ঊর্ধ্বে নন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ২৮টি দলের প্রার্থী আছে। এটাই অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যথেষ্ট বলে মনে করি। আশা করি ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। যদিও অশান্তির উপাদান আছে।

তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে জনগণের যে অংশগ্রহণ তাতে এটা স্পষ্ট, ৭ জানুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। অথচ বিএনপি এবং তাদের দোসররা একতরফাভাবে বিরোধিতা করছে।

ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে অগ্নিসন্ত্রাস, বাস-ট্রেনে আগুন দেওয়া হচ্ছে, যাতে জনগণ আতঙ্কগ্রস্থ হয়, তারা যেন ভোট দিতে না যায়, এজন্য সন্ত্রাসী কার্যক্রম বিএনপি চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি লিফলেট বিতরণ বা সন্ত্রাসী কর্মকাণ্ড- যেটাই করুক না কেন নির্বাচন থেকে পেছানোর কোনো সুযোগ নেই।

একই রকম সংবাদ সমূহ

খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী চান, দেশে এমন একটি নতুন প্রজন্ম গড়ে উঠুক, যারা ভবিষ্যতে দেশকেবিস্তারিত পড়ুন

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠান গঠনের চূড়ান্তবিস্তারিত পড়ুন

নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষবিস্তারিত পড়ুন

  • অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
  • লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
  • মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা
  • ৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?
  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল