বুধবার, আগস্ট ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ম্যাট্রিকে পাশ করতে না পারায় সাক্ষরতার হার কমিয়ে দিয়েছিল খালেদা জিয়া’ : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে না পারায় দেশে সাক্ষরতার হার কমিয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের কথা হচ্ছে- আধুনিক প্রযুক্তির শিক্ষা আমাদের ছেলে-মেয়েদের নিতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে চাই। আমাদের সাক্ষরতার হার যা আমি ৬৫ দশমিক ৫ ভাগে রেখে গিয়েছিলাম ২০০১ সালে, খালেদা জিয়া এসে তা কমিয়ে দিয়েছিল।

শেখ হাসিনা বলেন, অবশ্য কমিয়ে দেওয়ার কারণ আছে। কারণটা একটু বলতে চাই- একবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল খালেদা জিয়া। এই ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেছিল মাত্র দুইটা সাবজেক্টে। একটা হলো উর্দু আর একটা হলো অঙ্ক। এই অঙ্ক আর উর্দু ছাড়া আর সব কিছুতেই ফেল।

তিনি বলেন, অঙ্ক ভালো করে শিখেছিল- কারণ ভালো করে টাকা গুণতে হয়তো। ক্ষমতায় থেকে দুর্নীতির মেলা টাকা বানাতে সহজ। আর উর্দু কেন? কারণ তার মনে সবসময় ওই পাকিস্তান, ওই পেয়ারে পাকিস্তান, হামারা পেয়ারে পাকিস্তান। এটাই তার মনে থাকে। সে ওই দুইটাই পাশ করেছে। আর কিছুতে না। তো খালেদা জিয়ার কথা হচ্ছে, সে যখন পাশ করে নাই, তো আমাদের ছেলে-মেয়েরা পাশ করবে কেন? আমি সাক্ষরতার হার বাড়ালাম ৬৫ দশমিক ৫ ভাগে, আর খালেদা জিয়া তা কমিয়ে আবার ৪৫ ভাগে নামিয়ে আনল, ২০০৯ সালে এসে দেখি কমে গেছে। এরপর আবার আমরা উদ্যোগ নেই। আজকে আমাদের দেশে সাক্ষরতার হার ৭৬ দশমিক ৮ ভাগ।

এ সময় আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কেবল নিজে নয়, পরিবার-পরিজন নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে অগ্নিসন্ত্রাসী ও জঙ্গিবাদী বিএনপি-জামায়াতকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

নৌকার প্রার্থীদের জন্য ভোট প্রত্যাশা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, এই নৌকা আপনাদের স্বাধীনতা দিয়েছে। এই নৌকাই পারবে মানুষকে উন্নত জীবন দিতে, শান্তি-সমৃদ্ধি দিতে। এই নৌকায় আপনারা ভোট দিয়েছিলেন বলেই আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। নৌকায় ভোট দেবেন। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নেওয়ার জন্যই আজকের নির্বাচন। কাজেই এই নির্বাচনে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামীম হকের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের নৌকার প্রার্থী আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনের প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী, মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসান, রাজবাড়ী-১ আসনের প্রার্থী কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের প্রার্থী ঝিল্লুল হাকিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী চান, দেশে এমন একটি নতুন প্রজন্ম গড়ে উঠুক, যারা ভবিষ্যতে দেশকেবিস্তারিত পড়ুন

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠান গঠনের চূড়ান্তবিস্তারিত পড়ুন

নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষবিস্তারিত পড়ুন

  • অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
  • লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
  • প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স
  • অটোরিকশা নিয়ন্ত্রণে উদ্যোগ নিল সরকার, মানতে হবে যেসব শর্ত
  • জাতিসংঘের অনুমাননির্ভর রিপোর্ট সরকার আমলে নিচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • চিকিৎসকসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার
  • বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরের মধ্যে সম্ভব নয় : অর্থমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ
  • বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল
  • মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা
  • ৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?
  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা