বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আপনাদের মনে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করে দেন: এমপি আজিজ

সোহেল পারভেজ,কেশবপুর: যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম বলেছেন, আপনারা আমাকে ভোট ও ভালোবাসা দিয়ে এমপি বানিয়েছেন আমি আপনাদের সেবা দিতে চাই। আমি আপনাদের পরিবারের মানুষ হয়ে আপনাদের মাঝে বেচে থাকতে চাই। যখন তখন কোনো কাজ নিয়ে আমার কাছে ছুটে যেতে হবে না। আমি যে কোনো প্রয়োজনে আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। নির্বাচন চলাকালে যারা আমাদের আপনাদের মনে কষ্ট দিয়েছেন তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি।

তিনি আরও বলেন, অতিতের গ্লানি ও সকল হিসাব নিকাশ ভুলে যাবেন। কোনো নিয়োগ বাণিজ্য, দখলবাজি, চাঁদাবাজি আমার এলাকায় চলবে না। মোটর সাইকেল শ্রমিক, ভ্যান শ্রমিকদের নিকট থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না।

অনৈতিক সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টাকারীরা আমার কাছে আসার চেষ্টা করবেন না। ক্ষণিকের দুনিয়ায় আমার ভিতরে লালসা নেই। আমি সাবেক প্রয়াত শিক্ষা মন্ত্রী এএসএইচকে সাদেক ও তার সহধর্মিণী প্রয়াত সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের শিক্ষা আর আদর্শ বুকে ধারণ করে লালন করে রাজনীতি করতে এসেছি। আপনারা দোয়া করবেন এমপি হিসাবে দায়িত্ব পালনকালে কোনো লালসা যেন আমার মনে না আসে। সারা জীবন আপনাদের সেবা করে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।

এমপি আজিজুল ইসলাম গত শুক্রবার পৃথক দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।

হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ে ও শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেশবপুর পৌর কাউন্সিলর কবির হোসেন, বৃহত্তর ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর