শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবারও মেয়েকে নিয়ে প্রকাশ্যে কিম, উদ্দেশ্য নিয়ে জল্পনা

ব্যক্তিগত জীবন সামনে আনতে খুবই কম দেখা যায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে। তার পরিবার, সন্তান নিয়েও খুব একটা জানা যায় না। মাঝে মাঝে স্ত্রীকে তার পাশে দেখা গেলেও সন্তানদের কখনই তিনি প্রকাশ্যে আনেননি।

তবে সম্প্রতি প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মেয়ে নিয়ে হাজির হয়ে হইচই ফেলে দিয়েছিলেন কিম জং উন। সেই ঘটনা পুরনো না হতে আবারও প্রকাশ্যে মেয়ের সঙ্গে দেখা গেছে কিমকে। রবিবার ছবিটি প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, বাবা ও সৈন্যদের সাথে কিমের মেয়ে।

কেন কিম মেয়েকে প্রকাশ্যে নিয়ে আসছেন- তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, মেয়েকে নিজের উত্তরসূরী হিসেবে তৈরি করতে চান কিম। কিমের বাবাও দীর্ঘদিন উত্তর কোরিয়ার ক্ষমতায় ছিলেন। কিমের সরকারে গুরুত্বপূর্ণ পদে আছেন তার বোনও।

মেয়েকে সামনে নিয়ে আসলেও তার নাম, বয়স কিছু জানানো হয়নি। ধারণা করা হয়, কিমের তিনটি সন্তান রয়েছে, দুটি মেয়ে ও একটি ছেলে। উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য মতে, মেয়েটি কিমের দ্বিতীয় সন্তান। তার নাম কিম জু এ, বয়স প্রায় ১০ বছর।
সূত্র : এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা