মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমরা চাই স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট বিলম্বিত হওয়ার বিষয়টি কমিশনকে উদ্বিগ্ন করে তুলেছে। আলাপ-আলোচনা করে এগুলোকে যতটা ওভারকাম করা সম্ভব তার চেষ্টা করা হবে।

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এমন মন্তব্য করেন।

গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ হয়। সেখানে ইভিএমের ভোট বিকেল সাড়ে চারটায় শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় রাত আটটায়। যার ফলে এ নিয়ে সাংবাদিক এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শুনতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট মিলছিল না। কেন ভোট বিলম্বিত হচ্ছে, যেই অভিযোগটা এরআগে আমরা কখনো পাইনি। এটা আমাদের খুব উদ্বিগ্ন করে তুললো। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আমরা কেন সভাটি আহ্বান করেছিলাম। সম্প্রতি রংপুর সিটি করপোরেশনে যে নির্বাচন হয়েছে, তা সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। কিন্তু কিছু সংকটের কথা বলা হয়েছে। কিছু অভিযোগ আমরা তখনই পাচ্ছিলাম মিডিয়ার সুবাদে। যেমন, ভোট স্লো হচ্ছে বলে একটা বড় ধরনের অভিযোগ ছিল। কোনো কোনো ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট মিলছিল না। কেন ভোট বিলম্বিত হচ্ছে, যেই অভিযোগটা এরআগে আমরা কখনো পাইনি। এটা আমাদের খুব উদ্বিগ্ন করে তুললো। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, এই বিষয়গুলো যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, যারা মিডিয়াকর্মী হিসেবে সেখানে কাজ করেছেন এবং আমাদের নির্বাচন কর্মকর্তা সেখানে থেকে যারা নির্বাচন ম্যানেজ করেছেন, তাদের একটা সভায় ডেকে ফিডব্যাক নেব।’

সিইসি বলেন, ‘আমরা যদি সরাসরি আপনাদের কাছ থেকে শুনতে না পাই, তাহলে যে সংকটটা হলো এটার কারণটা কিছুকিছু পেয়েছি, পুরোটা আমরা এখনো পাইনি। এগুলো পর্যালোচনা করে চেষ্টা করবো সংকটগুলো ওভারকাম করার। অন্যান্য নির্বাচনে কিন্তু আমরা এই সমস্যাগুলো পাইনি। আমাদের মিডিয়া কর্মীরা কিছু কিছু বলেছেন, সেগুলো যৌক্তিক বলে মনে হয়েছে। ফিডব্যাক নেওয়ার দরকার ছিল, আমরা তা নিয়েছি।’

ফিডব্যাক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবো জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আলাপ-আলোচনা করে এগুলোকে যতটা ওভারকাম করা সম্ভব আমরা সেটি চেষ্টা করবো। আমরা চাই স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। সেখানে এই জিনিসগুলো আমাদের প্রত্যাশা। এই ব্যাপারে আপনারা আমাদের সবসময় সহযোগিতা করেছেন। সামনেও সহযোগিতা করবেন বলে আশা রাখি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমাদের এখানে টেকনিক্যাল এক্সপার্ট ও মিডিয়া কর্মী যারা ছিলেন তারা রিয়েল ফ্যাক্ট তুলে ধরেছেন। এখন টেকনিক্যাল এক্সপার্টদের সঙ্গে কথা বলবো যে, কেন বিলম্ব হলো, কেন মিললো না। তবে ফিঙ্গার প্রিন্ট মেলে নাই এটা আমি বলেছি, না মেলার ঘটনাটি খুব বেশি ঘটেনি। কিন্তু বিলম্ব হয়েছে। বিলম্ব অনেক কারণেই হতে পারে। তবে আমরা এখনো এই বিষয়গুলো সঠিকভাবে জানি না। আমরা গভীরভাবে চিন্তা করবো। পরীক্ষা-নিরীক্ষা করে কারণ বের করার চেষ্টা করবো।’

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ওবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা