বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে: প্রেস সচিব

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লন্ডনে থাকা নিয়ে নিজের দেয়া বক্তব্যে ভুল স্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।

বুধবার (১১ জুন) লন্ডনে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, গতকাল প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে— যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন। এটাকে অনেকে মিসইন্টারপ্রেট (ভুলভাবে ব্যাখ্যা) করেছেন। আমি বলেছি ‘সম্ভবত’। তারপরও এটা আমার একটি ভুল হয়েছে। পরে আমরা যখন বিষয়টি পরিষ্কারভাবে জানলাম, তখনই কারেকশন (সংশোধন) করেছি। তিনি এখনও যুক্তরাজ্যেই আছেন।

তিনি আরও বলেন, ১১ জুন ব্রিটেনে বাজেটের স্পেন্ডিং রিভিউ (ব্যয় পর্যালোচনা) হচ্ছে। কীভাবে বাজেট ব্যয় হচ্ছে, সেটার ওপর একটি মূল্যায়ন চলছে। ব্রিটিশ পার্লামেন্ট এখন ব্যস্ত এটা নিয়ে।

উলেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে দেয়া বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কিয়ার স্টারমারের একটি বৈঠক চূড়ান্ত করতে চেষ্টা করছি। আমাদের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী স্টারমার বর্তমানে কানাডায় রয়েছেন। আজ এক ব্রিটিশ এমপি আমাদের এ তথ্য দিয়েছেন।

কিন্তু সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তখনও যুক্তরাজ্যেই অবস্থান করছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-এর তথ্য অনুযায়ী, কিয়ার স্টারমার আগামী ১৪ জুন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক আলোচনায় বসবেন। পরদিন ১৫ জুন তিনি আলবার্টায় অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে অংশ নেবেন।

সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, স্টারমার যুক্তরাজ্যের পার্লামেন্টে গতকাল (১১ জুন) সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এরপর অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস লেবার সরকারের বহুবছর মেয়াদি ব্যয় পরিকল্পনা ঘোষণা করেন।

এর আগে, মঙ্গলবার তিনি দক্ষিণপোর্টে ছুরিকাঘাতে নিহত বিবি কিং, এলসি ডট স্ট্যানকম্ব ও অ্যালিস আগুইয়ারের পরিবারের সঙ্গে দেখা করেন বলেও জানিয়েছে যুক্তরাজ্য সরকার। ওইদিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত একটি পোস্টও করেন তিনি।

শফিকুল আলমের এমন বক্তব্যকে ঘিরে ফেসবুকে বেশ কয়েকজন সাংবাদিক ও ব্যবহারকারী সমালোচনায় মুখর হন।

কানাডা প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর ফেসবুকে লেখেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যদি ড. ইউনূসের কোনো বৈঠক বা বৈঠকের আলোচনা চলমান থাকে, তাহলে তার মুখপাত্র হিসেবে প্রেস সচিবের কেয়ার স্টারমারের অবস্থান সম্পর্কে অবগত থাকা উচিত।

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক সাবির মোস্তফা লেখেন, কিয়ার স্টারমার এখন লন্ডনেই আছেন। আজ সকালে তিনি হাউজ অব কমন্সে ছিলেন। তিনি গতকালও লন্ডনে ছিলেন।

একজন ব্যবহারকারী লেখেন, রাষ্ট্রপ্রধানদের বৈঠক আগেভাগে নির্ধারিত থাকে। এটা রাস্তায় হঠাৎ দেখা হওয়ার মতো নয়। প্রেস সচিব মিথ্যা বলছেন।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী