সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা, বিপর্যয়ের শঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মে) সংঘটিত এই হামলায় বিদ্যুৎ কেন্দ্রের সীমানার বাইরে থাকা একটি বাহ্যিক বৈদ্যুতিক জেনারেটরে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
খবর এপির।

আবুধাবি মিডিয়া অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল সীমানার বাইরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আমিরাতের পারমাণবিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ‘ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন’ (এফএএনআর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আশ্বস্ত করেছে, এই অগ্নিকাণ্ডে বিদ্যুৎ কেন্দ্রের মূল নিরাপত্তা ব্যবস্থা কোনোভাবেই বিঘ্নিত হয়নি। কেন্দ্রটির তেজস্ক্রিয়তার মাত্রাও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বর্তমানে কেন্দ্রের সবকটি ইউনিট বরাবরের মতোই সচল ও স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে।

উপসাগরীয় অঞ্চলের বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই ড্রোন হামলা চালানো হলেও এখন পর্যন্ত কোনো পক্ষই এর দায় স্বীকার করেনি। আমিরাত সরকারের পক্ষ থেকেও এই হামলার জন্য নির্দিষ্ট কোনো দেশ বা গোষ্ঠীকে সরাসরি দায়ী করা হয়নি। ভিয়েনাভিত্তিক জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ‘আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা’ (আইএইএ) এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

২০২০ সালে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় ২০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আরব উপদ্বীপের প্রথম এবং একমাত্র সচল পারমাণবিক কেন্দ্র। ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম চার চুল্লিবিশিষ্ট অত্যন্ত সংবেদনশীল এই স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হলো। কেন্দ্রটি সৌদি আরব সীমান্তের কাছে আবুধাবির প্রত্যন্ত পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে অবস্থিত।

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার