শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরব সাগরে নৌবাহিনী মোতায়েন সৌদি নেতৃত্বাধীন জোটের

ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সঙ্গে লড়াইয়ের মধ্যে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার (২ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছে তারা।

যদিও তারা ইয়েমেনের দ্বন্দ্ব নিয়ে কিছু বলেনি। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, আরব সাগরে চোরাচালান বিরোধী অভিযান চালানোর জন্য নৌ সেনাদের মোতায়েন করা হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো সমুদ্রসীমায় নজরদারি বাড়ানো এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীর থেকে সর্ববৃহৎ ঘাঁটি দখল করল সৌদি সমর্থিত সরকার

ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের থেকে সর্ববৃহৎ ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত সরকার। হারদামাউতের গভর্নর শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, আল-খাসাতে সরকারি বাহিনী ৩৭ নং ব্রিগেডের সামরিক ঘাঁটি দখল করেছে। যা হারদামাউতের সবচেয়ে বড় ঘাঁটি।

এরআগে শুক্রবার হারদামাউতে শান্তিপূর্ণ অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। এর কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আল-খাসার ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। এ হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

একই রকম সংবাদ সমূহ

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা