মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আর কত বছর হলে সংস্কার হবে কলারোয়ার এই ভাঙ্গাচূড়া রাস্তা?

আর কত বছর হলে সংস্কার হবে কলারোয়া হাসপাতাল রোডের হাসান প্যাথলজি থেকে তুলসীডাঙ্গা কানিপাড়ার লোহাকুড়ার মুখ পর্যন্ত ভাঙ্গাচূড়া রাস্তার।
গর্ত আর ভাঙ্গাচূড়া ওই রাস্তায় একটু বৃষ্টি হলেই নেমে আসে দুর্বিষহ ভোগান্তি।
গত শুক্রবার দিবাগত রাতের বৃষ্টিতে পাকা রাস্তা কর্দমক্ত হয়ে পড়ে। সেখানকার ছোট বড় গর্তে পানিকাদা জমে যাতায়াতের অনুপযোগী হয়ে যায়।
শনিবার দিনভর এমন চিত্রই দেখা গেছে সেখানে।

ভুক্তভোগীরা জানান, আর কত বছর হলে এই রাস্তা সংস্কার করা হবে? এই রাস্তাটি এক-একটি ডিপার্টমেন্টের অধীনে হয় আমলাতান্ত্রিক জটিলতা। এই জটিলতা কবে কাটবে কে জানে। কিন্তু ভোগান্তি হচ্ছে সেখানকার মানুষের ও যাতায়াতকারী পথচারীদের।

ভুক্তভোগীরা আরো জানান, তুলসীডাঙ্গা কানিপাড়া থেকে হাসপাতাল রোডের বঙ্গবন্ধু মহিলা কলেজ সংলগ্ন হাসান প্যাথলজির সামনে পর্যন্ত রাস্তার বেহাল দশা। এখান থেকে প্রায় ছয়টা ইউনিয়নের লোকজন যাওয়া আসা করে। ছাত্রছাত্রীরা যাওয়া আসা করে। সামনে ঈদ, দেশ-বিদেশ থেকে মানুষ বাড়ি ফিরবে। রাস্তার যে অবস্থা তাতে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

তারা অবিলম্বে রাস্তার এই অংশ সংস্কার করার দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

‘এসো দ্বীনের আঙ্গিনায়, চলে যাও মানব সেবায়’ —এই মহৎ মূলমন্ত্রকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত