সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ‘পাঞ্জেরী গাইড’ পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ

ওমর ফারুক বিপ্লব : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে নিষিদ্ধ পাঞ্জেরী গাইড অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠছে। অভিভাবকদের অভিযোগ আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলামের বিরুদ্ধে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিগত ১৩ই জানুয়ারী স্মারক নম্বর ৭৫ ও মাধ্যমিক শিক্ষা অফিস আশাশুনি স্মারক নম্বর উমাশিঅ ২০২৫ পাবলিক ২৪, তারিখ: ৯-২-২০২৫। এসবের তোয়াক্কা না করে গত ২৪ শে ফেব্রুয়ারি উপজেলা ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় নিষিদ্ধ পাঞ্জেরী গাইড ও পাঠ্যসূচি তালিকাভুক্ত করা হয়েছে। ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যেক স্কুলে নিষিদ্ধ পাঞ্জেরী গাইড ও সে অনুযায়ী পাঠ্যসূচি পাঠিয়ে দেয়া হয়েছে। প্রত্যেক প্রধান শিক্ষকের মার্কার কলম দিয়ে পাঞ্জেরী গাইড কেনার জন্য হোয়াইট বোর্ডে লিখে দেয়ার কথা বলা হয়েছে। আর এ কাজটি করেছে আশাশুনি উপজেলার মাধ্যমে শিক্ষক সমিতির সভাপতি কুন্দুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম।

এ বিষয়ে আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোঃ তুহিনউল্লাহ তুহিন আশাশুনি উপজেলা নির্বাহী বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে কিছু শিক্ষকদের নিয়ে গোপনে মিটিং করে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশকে অমান্য করে পাঞ্জেরীর বই পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতে থাকে। উক্ত গোপন মিটিং-এ উপস্থিত ছিলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আশাশুনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান স্বামী শিক্ষক সমিতির সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার মন্ডল, প্রধান শিক্ষক গোয়ালডাঙ্গা ফকির বাড়ী মাধ্যমিক বিদ্যালয়, অরুন কুমার গাইন, প্রধান শিক্ষক বদরতলা জে.সি. মাধ্যমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক বাবু পরিমল কুমার দাশ, গাবতলা মাধ্যমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক বাবু শুকুমার, হাড়ীভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, দুখিরাম ঢালী,প্রধান শিক্ষক কোদান্ডা মাধ্যমিক বিদ্যালয় ও কোষাধক্ষ্য সুপদ সানা গত ২২-০২-২০২৫ তারিখে গোপন মিটিং করে ২৬-০২-২০২৫ ইং তারিখ বিদ্যালয় বন্ধ হয়ে যাবে বিধায় এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে ২৩-২৫ তারিখের মধ্যে প্রত্যেক স্কুলে সৌজন্য বই ও বুকলিস্ট পাঠানোর জন্য পাঞ্জেরী কোম্পানি প্রতিনিধিদের নির্দেশ দেন। প্রত্যেক স্কুল মোবাইল ফোনে মনিটারিং করার দায়িত্ব দেওয়া হয় পরিমল কুমার দাশ, অরুন কুমার। গাইন ও সুখিরাম ঢালীকে। তাদের এই ঔদত্যপূর্ণ আচারন দেখে উপজেলা শিক্ষক গন অত্যন্ত বিঘিœত হন। তারই পরিপ্রেক্ষিতে শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা জনাব গোলাম কিবরিয়া গত ২৫-০২-২০২৫ ইং তারিখে এক পত্রের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসের পত্রের কপি সকল মাধ্যমিক বিদ্যালয়ে পৌছে দেন।

উক্ত পত্র পাওয়ার পর আরিফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে প্রধান উপদেষ্টাকে অপমানজনক কথাবার্তা বলেন ও পুনরায় ০৫-০৩-২০২৫ ইং তারিখ সভাপতি শিক্ষক সমিতির হোয়াটসঅ্যাপ গ্রুপে খুদেবার্তা পাঠান যা আপনার আদেশের পরিপন্থী। উক্ত খুদে বার্তা দেখে আশাশুনি উপজেলার শিক্ষক, সচেতন অবিভাবক ও সুশিল সমাজ এই আচারনে নিন্দা জ্ঞাপন করেন।

নাাম প্রকাশে অনিচ্ছুক একজন অবিভাবক বলেন, উপজেলা নির্বাহী অফিসারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে আশাশুনি উপজেলায় বই মালিক সমিতির সভাপতি/সম্পাদ কে পাঞ্জেরীরর বই নিষিদ্ধ মর্মে পত্র দিয়ে জানিয়ে দেওয়ার প্রয়োজন । সাধারণ শিক্ষক মন্ডলী ও বিভিন্ন প্রধান শিক্ষকগনের অনিচ্ছা সত্ত্বেও পাঞ্জেরীরর সৌজন্য বই গুলো ও বুকলিস্ট গ্রহন করতে বাধ্য করা হয়েছে। এমতাবস্থায় এ সকল দুর্নীতিবাজ আইন অমান্যকারী শিক্ষক নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জোর দাবি জানায়। ফ্যাসিস্ট সরকারের সময় শিক্ষক সমিতির কোন নিয়ম সঠিক ভাবে পালন না করে অনিয়মের আকড়াঁয় পরিণত করে রাখছে এই আরিফুল ইসলাম।

এ বিষয়ে আশাশুনি শিক্ষক সমিতির সভাপতি কুন্দুড়িয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি শিক্ষক সমিতির সভাপতি এমন কাজ করিনি আর টাকা লেনদেনের কথা সপূন্ন মিথ্যা ও ইউএনও স্যার প্রজ্ঞাপন করার পর থেকে নিষেধ করে দিয়েছি।

অভিযোগের বিষয়ে আশাশুনি উপজেলা শিক্ষা অফিসার আতিয়ার রহমান জানান, আমরা প্রত্যেক স্কুলে নিষেধ করে দিয়েছি কিন্তুুু স্কুল ছুটি থাকার কারণে ভিজিড করতে পারছি না।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাঃ আবুল খায়ের জানান, স্কুলে গাইড বই নিষিদ্ধ আর কেহ যদি প্রমাণ সহ অভিযোগ করে তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর