শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় স্কাউটস দিবস পালিত

আবুল কাসেম: ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাতীয় স্কাউটস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে র‌্যালি, সদর উপজেলা স্কাউটস এর উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিসি বাংলো সংলগ্ন স্কাউটস ভবন থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট স্কুলে শেষ হয়।
পরে কালেক্টরেট স্কুল চত্বরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চলে।
সবশেষ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা স্কাউটস এর কমিশনার শাহাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় স্কাউটস এর সহ-সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা স্কাউটস-এর কমিশনার আব্দুল মাজেদ, সদর স্কাউটস-এর সেক্রেটারী মনোরঞ্জন মন্ডল, ইউনিট লিডার ইমরান হোসেন, মোবাশ্বের রহমান প্রমুখ।

এসব কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্কাউটস সদস্যরা অংশগ্রহন করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিকবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের মধ্যে কেউ কেউ এখনো ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের নানা ধরনেরবিস্তারিত পড়ুন

  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে