শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

জি এম আল ফারুক, আশাশুনি: “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে” আশাশুনিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সংলগ্ন মাঠে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ পরিচালক ডাঃ এবিএম জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহবুবুর রহমান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুজ্জামান।

একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, ভেটেরিনারী মাঠ সহকারি আফাজ উদ্দিন, প্রাণিসম্পদ উপসহকারী কর্মকর্তা নুরুজ্জামান হোসেন প্রমুখ। উল্লেখ্য মেলায় বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, পাখিসহ ঔষধ ও খাদ্যের ৩০ টি স্টল বসানো হয়েছে। অনুষ্ঠান শেষে স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা