বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে “স্মার্ট ভূমি সেবায়, স্মার্ট নাগরিক” এই স্লোগানকে সামনে রেখে শুরুতে লাল ফিতা কেটে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়্মীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) কৃষ্ণা রায় এর সভাপতিত্বে ও সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ভূমি অফিসের প্রধান সহকারি মোহাম্মদ ওবায়দুল হক।

নাজির কাম ক্যাশিয়ার মোঃ শাহিনুর রহমান, অফিস সহকারি মোঃ মোস্তাফিজুর রহমান, সার্ভেয়ার তারেক রহমান, বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এক সপ্তাহ উপজেলা ভূমি অফিসসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে স্মার্ট ভূমি সেবা-ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ, ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহনসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।

একই রকম সংবাদ সমূহ

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিওবিস্তারিত পড়ুন

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজুবিস্তারিত পড়ুন

মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর)বিস্তারিত পড়ুন

  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেভাবে তৈরি হয় বিদ্যুৎ
  • ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে: প্রধানমন্ত্রী
  • ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি রহমানেল মাছউদ
  • পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ
  • বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে: রিজভী
  • প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী
  • এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত
  • সরিয়ে দেওয়া হলো গোপালগঞ্জের ডিসি-এসপিকে
  • এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান
  • পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম
  • দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী