বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শ্রীউলায় দোকানের মধ্যে ঢুকে পড়ল ট্রলি

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে দোকানের মধ্যে ট্রলি ঢুকে আঘাত করলে ৭০ সহস্রাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে অল্পের জন্য প্রাণঘাতির হাত থেকে রক্ষা পেয়েছেন ব্যবসায়ী ও কাষ্টমার। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ জানুয়ারী) দিবাগত রাত পৌনে ৯ টার দিকে। শ্রীউলা ইউনিয়নের রাকতাড়া গ্রামের প্রভাষ সরকারের ছেলে প্রশান্ত সরকার নাকতাড়া কালিবাড়ি বাজারে স্বর্ণের (জুয়েলারী) দোকান পরিচালনা করে আসছেন।

ঘটনার দিন রাত্র ৮.৪০ টার দিকে ব্যবসায়ী প্রশান্ত সরকার ও একজন খরিদ্দার দোকানে ছিলেন। কয়রা উপজেলার মসজিদকুড় এলাকার ট্রলি চালক রিপন এলাকার শহিদুল ইসলামের ট্রলি নিয়ে শ্রীউলা এলাকায় ট্রলিতে মালামাল পরিবহনের কাজে এসেছিলেন। ঘটনার সময় নাকতাড়া কার্লিবাড়ি বাজারে পৌছলে ট্রলিতে হেড লাইট অকেজো থাকায় স্পীড ব্রেকার দেখতে না পেয়ে দ্রুত গতির গাড়ি স্পীড ব্রেকারে ধাক্কা পেয়ে চালক গাড়ি থেকে ছিটকে পড়ে যায়।

এসময় গাড়ি পাশের প্রশান্তের জয় জুয়েলার্সের মধ্যে ঢুকে যায়। দোকানের মালিক ও ক্রেতা দেখতে পেয়ে দ্রুত অপর প্রান্তে লাফিয়ে চলে যাওয়ায় অল্পের জন্য তারা প্রাণে বা ক্ষতির হাত থেকে রক্ষা পান। ট্রলির আঘাতে দোকানের শোকেসসহ প্রায় ৬০/৭০ হাজার ক্ষতিগ্রস্থ হয়।

চালকের এলাকার মেম্বর লিটন, ভগ্নিপতি নছিমাবাদ গ্রামের বাবলু, শ্রীউলা ইউপি চেয়ারম্যান পরামর্শ মোতাবেক স্থানীয় ইউপি সদস্য আবুল হাসান, সাংবাদিক তৌষিকে কাইফুসহ স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতি ট্রলি চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নগদে ১০ হাজার টাকা দিয়ে ট্রলি ছাড়িয়ে নিয়ে যান মালিক পক্ষ। রবিবার আরও ১৫ হাজার টাকা দোকান মালিককে দেওয়া হয়েছে বলে জানাগেছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী