রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগ মাঠে নামলে বিএনপিকে খুঁজেই পাওয়া যাবে না : কাদের

আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপিকে খুঁজেই পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৫ জানুয়ারি) দলের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ এখনো খেলা শুরু করেনি। কেবল মহড়া দিচ্ছে মাত্র। মাঠে নামলে কোথায় যাবে বিএনপি, এই দলকে তো খুঁজেই পাওয়া যাবে না। মাত্র সূচনা করেছি আমরা, খেলা এখনো শুরু করিনি আমরা। বিএনপির আন্দোলনের নেতাকর্মী ছাড়া কোনো জনগণ নেই।’

বিএনপি ভুয়া কর্মসূচি নিয়ে মাঠে আছে দাবি করে তিনি বলেন, ‘বিএনপির লালকার্ড, ১০ দফা দাবি ও ৫৪ দল সবকিছুই ভুয়া। বিএনপি এখন পথ হারা পথিকের মতো দিশেহারা।’

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দেয় নয়। এটা গনঅভ্যুত্থানের কর্মসূচি। বিএনপি এসব দিবস পালন করে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির কেনো অন্তর জ্বালা। মির্জা ফখরুল লাল কার্ড দেখাতে গিয়ে শুন্য হাতে ফিরলো। বিএনপির হাঁকডাক, লোটাকম্বল, মশার কয়েল, ৭ দিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি নিলেও সবই ব্যর্থ। তাদের সঙ্গে দেশের জনগণ নেই।’

জিয়াউর রহমান বঙ্গবন্ধু কাছে দরখাস্ত করেছিল বাকশালে আসার জন্য এটার প্রমাণ আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বাকশাল নিয়ে কথা বলে। এটা জাতীয় দল,এদলে আসার জন্য জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করেছিল। এটার প্রমাণ আছে। কৃষক শ্রমিক আন্দোলন করেছিলো তাদেরকে আপনারা গুলি করে হত্যা করেছিলেন। কৃষক শ্রমিককে বিএনপির পছন্দ নয়।’

এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে দ্রুত কমিটি ঘোষণা করার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।বিস্তারিত পড়ুন

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান

আমাদেরকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। গত দুই দিন বহু নাটক করা হয়েছে। আমরাবিস্তারিত পড়ুন

  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি বৈঠক!
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের তিরস্কার করলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী