বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইংলিশদের কাছে পাত্তাই পেল না ভারত

টেস্ট সিরিজের দাপট টি-টোয়েন্টিতে ধরে রাখতে পারল না ভারত। প্রথম ম্যাচে কোহলিদের উড়িয়ে দিল ইংল্যান্ড। আহমেদাবাদে ৮ উইকেটে জিতেছে ইংলিশরা।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে ভারত। প্রথম ওভারেই লোকেশ রাহুলকে বোল্ড করেন জোফরা আর্চার। আদিল রশিদের বলে শূন্য রানে ফেরেন বিরাট কোহলি। ব্যর্থ হন শিখর ধাওয়ান, রিশাভ পন্ত ও হার্দিক পান্ডিয়াও। এরপর দলের হাল ধরেন শ্রেয়াস আইয়ার। তার ৬৭ রানে ভর করে কিছুটা গুছিয়ে ওঠে টিম ইন্ডিয়া।

তবে ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিদূর এগোতে পারেনি স্বাগতিকরা। ৭ উইকেটে ১২৪ রানে থামে তাদের ইনিংস।

জবাবে ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার জেসন রয় ও জস বাটলার। দলীয় ৭২ রানে প্যাভিলিয়নে ফেরেন বাটলার। এরপর বেশিক্ষণ টেকেননি জেসন রয়। তার ব্যাটে আসে ৪৯ রান। দাওয়িদ মালান ও জনি বেয়ারস্টোর ব্যাটে বাকি পথটা নির্বিঘ্নেই পাড়ি দেয় থ্রি লায়নরা। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জোফরা আর্চার।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর