সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য

কাপাসিয়া উপজেলাকে মাদকমুক্ত ও সামাজিকভাবে সুসংগঠিত করার প্রত্যয়ে এক ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে কাপাসিয়া ইয়ুথ ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী আলোচনা সভা ও ইফতার মাহফিল। পবিত্র রমজান মাসের ২৭ রমজান (১৭ মার্চ) বিকাল ৪টায় কাপাসিয়ার তরগাঁও মিয়ার বাজারস্থ ক্যাফে পল্লী রিসোর্টে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি এক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন ক্যাম্পাস এর শিক্ষক ও শিক্ষার্থী ও সামাজিক সংগঠন এর সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন লেখক, শিক্ষক ও সমাজসেবক তৌফিক সুলতান, যার উপস্থিতি পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী করে তোলে।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তৌফিক সুলতান স্যার কাপাসিয়ার সার্বিক উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কাপাসিয়ার সকল সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনকে একত্রিত করে একটি শক্তিশালী টিম গঠন করা এখন সময়ের দাবি। এই টিমটি শুধু মাদকবিরোধী কার্যক্রমে সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষা, মানবিক মূল্যবোধ, অপরাধ প্রতিরোধ ও সামাজিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করবে। তিনি একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে কেন্দ্রীয়, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের প্রস্তাব দেন, যা মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নকে আরও গতিশীল করবে।

মাদকমুক্ত কাপাসিয়া গঠনে বাস্তবভিত্তিক তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গোপনীয়তা রক্ষা করে মাদকাসক্তদের একটি নির্ভুল তালিকা প্রস্তুত করতে হবে এবং তাদের সমস্যার মূল কারণ—বেকারত্ব, পারিবারিক সংকট, মানসিক চাপ ও খারাপ সঙ্গ—বিশ্লেষণ করে কার্যকর সমাধান গ্রহণ করতে হবে। শুধুমাত্র আইনগত ব্যবস্থা নয়, বরং পুনর্বাসন, কাউন্সেলিং ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের সমাজে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ওয়েলফশন মানবকল্যাণ সংঘের প্রধান নির্বাহী পরিচালক এবং নবগঠিত ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি হিসেবে এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে প্রতিনিধিত্ব করেন বিশিষ্ট লেখক, শিক্ষক ও সমাজসেবক তৌফিক সুলতান স্যার, যা আয়োজনটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।

এছাড়া তিনি মাদকের উৎস নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ ও বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, বইপাঠ ও স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ তৈরির ওপর জোর দেন।

তিনি আরও জানান, মাদকবিরোধী একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা তার কাছে রয়েছে, যা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য একটি অনলাইন বা অফলাইন মিটিং আয়োজন করা প্রয়োজন। তিনি বলেন, “একতার কোনো বিকল্প নেই”—আজকের এই আয়োজনে অংশগ্রহণকারী ৬০টিরও বেশি সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে গ্লোবাল ইঞ্জিনিয়ার্স এন্ড ক্যারিয়ার সেন্টারের পক্ষ থেকেও একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, কাপাসিয়ার ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৩১টি গ্রাম এবং ৫৬৯টি মসজিদ কমিটিকে সম্পৃক্ত করে মাদকের সহজলভ্যতা বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ঝরে পড়া শিক্ষার্থীদের কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন এবং সন্দেহভাজন ব্যক্তিদের ডোপ টেস্টের আওতায় এনে মাদকবিরোধী অভিযান পরিচালনার প্রস্তাব রাখা হয়।

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি আরও ঘোষণা দেয় যে, পলিটেকনিক থেকে ডিপ্লোমা সম্পন্ন করা চাকরিপ্রত্যাশী তরুণদের মধ্য থেকে প্রতি ছয় মাসে অন্তত ১০০ জনকে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা হবে। এই উদ্যোগ বেকারত্ব হ্রাসের পাশাপাশি মাদকাসক্তি প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে গাজীপুর-৪ আসনের এমপি নির্বাচিত হওয়ায় মু. সালাহউদ্দিন আইউবীকে গ্লোবাল ইঞ্জিনিয়ার্স এন্ড ক্যারিয়ার সেন্টারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় ইঞ্জিনিয়ার নাদিম হোসেন ও ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন উপস্থিত থেকে তাকে সম্মাননা প্রদান করেন।

জ্ঞানচর্চা ও আত্মউন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানে বিশেষভাবে গুরুত্ব পায় বই উপহার প্রদান। লেখক তৌফিক সুলতান স্যারের রচিত আত্মউন্নয়নমূলক গ্রন্থ “জ্ঞানের জগৎ” কাপাসিয়া ইউথ ফোরামের নিকট আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক মু. খাইরুল আনাম এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাননীয় সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর হাতে সরাসরি বইটি তুলে দেন লেখক নিজেই, যা অনুষ্ঠানে এক অনন্য আবেগঘন মুহূর্ত সৃষ্টি করে।
ওয়েলফশন মানবকল্যাণ সংঘের প্রধান নির্বাহী পরিচালক এবং নবগঠিত ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি হিসেবে এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে প্রতিনিধিত্ব করেন বিশিষ্ট লেখক, শিক্ষক ও সমাজসেবক তৌফিক সুলতান, যা আয়োজনটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।

সমগ্র আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক এবং সময়োপযোগী। ইফতার মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়, আর মাদকবিরোধী আলোচনা সভার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে কাপাসিয়া খুব শিগগিরই একটি মাদকমুক্ত, উন্নত ও আদর্শ জনপদ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

শেষে বক্তব্যে মু. সালাহউদ্দিন আইউবী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তিনি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আশ্বস্ত করেন, খুব দ্রুতই এ বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর