সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ত্রিশালের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, উপস্থিত ছিলেনএনপিএস-এর সভাপতি মনির হোসেন, প্রেসক্লাব ত্রিশালের সভাপতি বুলবুল আহম্মেদ,সহ-সভাপতি সাইফুল আলম তুহিন এবং সাধারণ সম্পাদক হুমায়ন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আবু- রায়হান সিথিল অর্থ সম্পাদক প্রেসক্লাব ত্রিশাল,সাংবাদিক মশিউর রহমান রাজিব , মোহাম্মদ আলী,ফকরুল ফরাজী,সুমন সহ অন্যান্য সম্মানিত ব্যাক্তি বর্গ ও গণমাধ্যমকর্মীরা।আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মজিবর রহমান।
ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় অংশগ্রহণকারীরা দেশের অগ্রগতি, মানবকল্যাণ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।
বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন।
পরিশেষে, উপস্থিত সকল অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। সুন্দর ও সুশৃঙ্খল এই আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে প্রশংসিত হয় এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

‘সবুজ, সুসজ্জিত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ ভোলা-চরফ্যাশন মহাসড়কের উভয় পাশে ৭০বিস্তারিত পড়ুন

হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু

দেশজুড়ে চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকার আওতায় আনাবিস্তারিত পড়ুন

শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।বিস্তারিত পড়ুন

  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ