বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইমরান খান ‘চার থেকে পাঁচ দিন’ এনএবির হেফাজতে থাকতে পারেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চার থেকে পাঁচ দিন দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) হেফাজতে থাকতে পারেন।

মঙ্গলবার এনএবির একটি সূত্র ডনকে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে গ্রেফতার করা হয়। পরে জানানো হয়, দুর্নীতির অভিযোগে তাকে এনএবি গ্রেফতার করেছে।

আইন অনুযায়ী, সর্বোচ্চসংখ্যক দিন ইমরান খানের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে এনএবি।

এনএবির একটি সূত্র জানিয়েছে, ইমরান খানকে বুধবার দুর্নীতি দমন আদালতে হাজির করা হবে।

সূত্রটির ভাষ্য, আমরা ইমরান খানকে চার থেকে পাঁচ দিন হেফাজতে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব।

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি অর্ডিন্যান্স, ১৯৯৯-এর সংশোধনী অনুযায়ী, কোনো আসামির ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করতে পারবেন আদালত। আগে তা ছিল সর্বোচ্চ ৯০ দিন।

এনএবির সূত্র বলেছে, ‘আমরা আদালতে সর্বোচ্চ ১৪ দিনের রিমান্ড চাইব।’

আদালত চার থেকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবেন বলে আশা করছে এনএবি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানকে গ্রেফতারের পরই পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার দল পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। কোয়েটায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। লাহোরে সেনানিবাসে হামলা চালান ইমরান খানের সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদ, পেশোয়ারসহ বিভিন্ন শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন