রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইরানে যেভাবে হত্যা করা হয় ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়াকে

হামাস নেতা ইসমাইল হানিয়ার নিহত হওয়ার বিষয়ে প্রাথমিক তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, তার বাসস্থানে একটি ক্ষেপণাস্ত্রে আঘাতে হামাসপ্রধান ইসমাইল হানিয়া নিহত হন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ইসমাইল হানিয়াহকে হত্যার ঘটনাটি ঘটে।

খবর মেহের নিউজের।

হানিয়া ইরানের প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য ইরান সফরে যান, তিনি তেহরানের উত্তরে একটি বাসভবনে অবস্থান করেছিলেন।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলায় তিনি নিহত হন এবং তার একজন দেহরক্ষীরও মৃত্যু হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামাস নেতার মৃত্যুতে ফিলিস্তিনের জনগণ, মুসলিম বিশ্ব এবং প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এই ঘটনার আরও তদন্ত চলছে।

এক পৃথক বিবৃতিতে হামাস বলেছে, হানিয়া ইরানের রাষ্ট্রপতির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পর তেহরানে তার বাসভবনে এক ইসরাইলি অভিযানে নিহত হয়েছেন। এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে হামাস বলেছে, এই হত্যাকাণ্ড বিনা জবাবে থাকবে না। ইসরায়েল অবশ্যই হত্যার সমুচিত জবাব দেয়া হবে।

এ বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে হামাস রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর রিপোর্টগুলো তারা দেখেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।

একই রকম সংবাদ সমূহ

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি