সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামিক পেরোল ব্যাংকিং সেবা চালু করলো প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি, দেশের শীর্ষস্থানীয় আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, ইসলামিক পেরোল ব্যাংকিং নামে নতুন সেবা চালু করেছে।

শরীয়াহভিত্তিক আর্থিক সেবার চাহিদা পূরণে হাসানাহ পেরোল ব্যাংকিং নামে এই সেবা চালু করলো ব্যাংকটি। এই সেবাটি এমনভাবে ব্যবসা প্রতিষ্ঠানের পেরোল পরিচালনা করতে সক্ষম, যা ইসলামী নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রতিষ্ঠানের কর্মীদের নৈতিক ও শরীয়াহভিত্তিক ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করে।

নতুন এই ইসলামিক পেরোল ব্যাংকিং সেবা ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের ইসলামিক অ্যাকাউন্টে সরাসরি বেতন পাঠাতে পারবে। এছাড়াও এই সেবার মাধ্যমে গ্রাহকরা শূন্য ব্যালেন্স দিয়ে একাউন্ট ওপেন করতে পারবে, নূন্যতম ব্যালেন্স প্রয়োজন হবে না, সেভিংস অ্যাকাউন্টে দৈনিক ভিত্তিতে প্রোফিটের সুযোগ, অ্যাকাউন্ট পরিচালনায় কোনও ফি লাগবে না, ইন্টারনেট ব্যাংকিং সুবিধা (মাইপ্রাইম), রিয়েল টাইমে বেতন বণ্টণ প্রমুখ সুবিধা উপভোগ করতে পারবেন।

সমন্বিত আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করতে এবং বিভিন্ন গ্রাহেকের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে সম্মান জানাতে এই উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ. চৌধুরী বলেন, ‘বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং সেবার বিস্তারে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রাইম হাসানাহ পেরোল ব্যাংকিং সেবা চালু সেই প্রতিশ্রুতির অংশ। আমরা দেশব্যাপী ১৪৬টি শাখার মাধ্যমে এসএমই ও কর্পোরেট গ্রাহকদের ক্রমবর্ধমান ইসলামিক ব্যাংকিং সেবার চাহিদা পূরণ করবো।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, এটা ১২০ শতাংশ নিশ্চিত বলেবিস্তারিত পড়ুন

  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি বৈঠক!