মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের ছুটিতেও মায়েরা পেয়েছেন ভরসা: সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বইছে খুশির জোয়ার

​চারিদিকে ঈদের ছুটির আমেজ। মানুষ যখন স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত, তখন সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিত্রটি ছিল একটু ভিন্ন। সেখানে চিকিৎসক আর সেবিকারা নিয়োজিত ছিলেন নতুন প্রাণের আগমণকে নিরাপদ করতে। পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতেও এই সেবা কেন্দ্রে এক মুহূর্তের জন্য সেবা বন্ধ হয়নি।

​শনিবার (২১ মার্চ) ​ঈদের দিন সকাল ১১টা ৪০ মিনিট। সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের খাদিজা খাতুন ও রেজওয়ান কবির দম্পতির জীবনে এক বিশেষ মুহূর্ত হয়ে রইল এবারের ঈদ। সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রেই তাদের কোল জুড়ে আসে এক ফুটফুটে পুত্র সন্তান। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে সুস্থ সন্তানের আগমণ—পরিবারটির কাছে এটি ছিল যেন পরম আশীর্বাদ। স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) মাধ্যমে মা ও শিশু দুজনেই সুস্থ থাকায় তারা কেন্দ্রের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

​সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রওশন আরা জামানের সরাসরি নির্দেশনায় ছুটির দিনগুলোতেও এখানে আউটডোর সেবা চালু ছিল। সাতক্ষীরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মায়েরা পেয়েছেন প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা।

​কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাঃ পলাশ দত্ত জানান, ​”আমাদের লক্ষ্য ছিল ছুটির সময়েও যেন কোনো মা সেবা থেকে বঞ্চিত না হন। চলতি মাসে এ পর্যন্ত ১১টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। ঈদের দিনেও আমরা সেবা দিতে পেরে এবং একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে তৃপ্ত।”

​এক নজরে সেবার চিত্র তুলে ধরে ডা. পলাশ দত্ত বলেন, ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি থাকলেও মা ও শিশু স্বাস্থ্য এবং স্বাভাবিক প্রসব সেবা অব্যাহত রয়েছে। চলতি মাসে ১১টি নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ঈদের দিন স্বাভাবিক প্রসবের মাধ্যমে নতুন প্রাণের আগমনে ঈদ আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। ​সরকারি এই সেবা কেন্দ্রটি সাতক্ষীরার সাধারণ মানুষের কাছে নিরাপদ মাতৃত্বের এক অনন্য ঠিকানায় পরিণত হয়েছে বলে জানান ডা. পলাশ দত্ত।

একই রকম সংবাদ সমূহ

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জনবিস্তারিত পড়ুন

মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ওবিস্তারিত পড়ুন

ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান
  • সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?
  • তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ
  • সাতক্ষীরায় বিআরডিবির র‍্যালি ও আলোচনা সভা
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান