শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি রাস্তা কেটে মৎস্য ঘেরের সীমানা বাড়ানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার মহান্দী বিলে ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, শত বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা কেটে পাশের ভরাট খালের ওপর দিয়ে নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে পুরাতন রাস্তা দখল করে ঘের সম্প্রসারণের চেষ্টা করছেন মহান্দী গ্রামের মৃত বজলু শেখের ছেলে আলহাজ্জ শেখ নজরুল ইসলাম।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শওকত শেখ (৭২) ও জাহিদুল ইসলাম (৫২) জানান, তারা দীর্ঘদিন ধরে ওই পুরাতন রাস্তা দিয়ে চলাচল করে আসছেন এবং এলাকার মানুষও একই পথ ব্যবহার করে। রাস্তার পাশ দিয়ে একসময় পানি প্রবাহের জন্য ‘গেটের খাল’ নামে একটি খাল ছিল, যা এখন ভরাট হয়ে মৃত খালে পরিণত হয়েছে। সেই খালের উপর দিয়ে নতুন রাস্তা নির্মাণ করে পুরাতন রাস্তা দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

তাদের আশঙ্কা, খালের ভেতর দিয়ে নির্মিত নতুন রাস্তা টেকসই হবে না এবং এতে সরকার ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। পুরাতন রাস্তা কেটে ঘের সম্প্রসারণ বন্ধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

অভিযোগের বিষয়ে আলহাজ্জ শেখ নজরুল ইসলাম বলেন, “ওই স্থানে সরকারি রেকর্ডভুক্ত কোনো রাস্তা নেই। ওয়াবদা পর্যন্ত জমির মালিকরা নিজ নিজ জমির উপর দিয়ে রাস্তা ব্যবহার করে আসছে। খাল পর্যন্ত জমি আমাদের মালিকানাধীন। কয়েকজন মালিক মিলে নিজেদের খরচে খালের ধার দিয়ে নতুন করে রাস্তা নির্মাণ করছি।”

তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, এলজিইডি গেজেটভুক্ত রাস্তার কমপক্ষে ১০ ফুট দূরে থেকে ঘের বা জলাশয় নির্মাণ করতে হয়। রাস্তার সোল্ডার কেটে কোনোভাবেই জলাশয় তৈরি করা যাবে না। এর ব্যতিক্রম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম বলেন, এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। ইউএনও নির্দেশ দিলে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করা হবে। রাস্তা কেটে ঘের তৈরির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া ও শুভংকরকাটি এলাকার রেকর্ডীয় জমি পাইকগাছাবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ