বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা ও জিয়ার কবর জিয়ারত করবেন বিএনপি নেতারা

পবিত্র ঈদুল আজহার দিন দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাকর্মীরা।
আর রাতে দলের স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসায় ‘ফিরোজা’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাবেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা প্রতি ঈদে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গুলশানের বাসায় যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রাত সাড়ে ৮ টায় বিএনপির স্থায়ী কমিটি সদস্যরা শুভেচ্ছা বিনিময় করবেন। এর আগে বেলা সাড়ে ১১টায় জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারা।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ঈদের নামাজ আদায় করবেন ঠাকুরগাঁও নিজ নির্বাচনি এলাকায়। সেখানে ঈদে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও নিজ এলাকা কেরানীগঞ্জে ঈদ করবেন।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থতার কারণে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। আর স্থায়ী কমিটির ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং সালাহউদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের বাইরে রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী